somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনুষ্যত্বের বিকাশই প্রকৃত শিক্ষা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


--শারয়ুন বিনতে মহিউদ্দিন অবনী


শিক্ষা আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য বিষয়। জীবনে চলার পথে অবশ্যই এটি আমাদের একমাত্র অবলম্বন। জীবনকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য অবশ্যই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। একদিন এই শিক্ষাই আমাদেরকে নিয়ে যাবে সাফল্যের দরজায়..

আমাদের ধারনা যদি আমরা কয়েক ক্লাস পড়ার পর বড় বড় ডিগ্রী নিতে পারি তাহলেই আমরা সার্থক। তাহলেই আমরা শিক্ষিত। তাহলেই আমরা সমাজের নামি দামি মানুষ। আসুন তো একটু ভেবে দেখি আসলেই কি বড় বড় ডিগ্রী অর্জন করলে কি আমরা শিক্ষিত??

এমন অনেক শিক্ষিত আছে, এমন অনেক নামি দামি মানুষ আছে- যাদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে, ছোট ভাই বোন কয়টা টাকার অভাবে বেশিদূর পড়া লেখা করতে পারে না। এমন অনেক শিক্ষিত পয়সায়ালা আছে যাদের মা মারা যায় ওষুধের অভাবে। বৃদ্ধ বয়সে আয় রোজগারের জন্য বাবাকে যেতে হয় ঘরের বাইরে। মা বাবা কোথায় আছে জানে না বা জানার চেষ্টা ও করে না। তাহলে সেই লোকটিকে শিক্ষিত বলবো কি??

একজন মানুষ ঠিক তখনি শিক্ষিত যখন তার অর্জিত শিক্ষা তার দৈনন্দিন জীবনের কর্মকান্ডে প্রতিফিলিত হবে। একজন মানুষ তখনি শিক্ষিত যখন তার শিক্ষা তার মনুষ্যত্বের বিকাশ ঘটাবে। যে শিক্ষা আমার মনুষ্যত্ব আর বিবেককে বদলায় না, কি হবে সেই শিক্ষা দিয়ে। আর কি হবে অত বড় বড় ডিগ্রী নিয়ে।

যে শিক্ষা কখনো আমার আচার আচরন আর চলাফেরা সংযত করে না,যে শিক্ষা আমার চরিত্রে পরিবর্তন আনে না ,সে শিক্ষা কি আসলে আমাকে শিক্ষিত করতে পারল? আমি কি স্বশিক্ষিত হতে পারলাম?
তাই পড়াশুনা শুধু পাসের জন্য না করে নিজের জীবনে,নিজের চরিত্র গঠনের জন্য করতে হবে।যে সম্মান আর ভালবাসা আমার বড় বড় সার্টিফিকেট দেখে হবে তা কিন্ত আমার মরনের সাথে সাথেই চলে যাবে চিরতরে। আর যে সম্মান আর ভালবাসা আমার শিক্ষার আলোয় আলোকিত চরিত্রের কারনে আসবে তা কিন্ত আমার মরনের পরেও স্থায়ী হবে। তাই আসুন সার্টিফিকেট অর্জনের মোহ থেকে বের হয়ে স্বশিক্ষিত-সুশিক্ষিত হওয়ার আপ্রান চেষ্টা করি।তাহলে আমাদের মরনের পরেও আমরা সার্থক হতে পারব।#

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×