somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আমরা মানুষ..............???

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা সাম্যের কথা বলি, মানবতার কথা বলি, উদারতার কথা বলি, মহানুভবতার কথা বলি, বৈষম্যের কথা বলি, আরও কত কিছুর কথা বলি, কিন্তু আমরা নিজেরাই ঠিক হই না।

আমরা অবিচারের প্রতিবাদ করি না, কিন্তু ন্যায়বিচার পাবার প্রত্যাশায় থাকি।
আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু ঘুষ ছাড়া চাকরির আশায় থাকি।
আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না, কিন্তু দুর্নীতি ছাড়া সুন্দর দেশের আশা করি।
আমরা নাস্তিকতার বিরুদ্ধে কথা বলি না, কিন্তু ইসলামী মূল্যবোধের প্রত্যাশা করি।
আমরা অন্যের বিপদে এগোবো না, কিন্তু আমাদের বিপদে কারো আগানোর প্রত্যাশা করি।
আমরা বড়দের সম্মান করি না, কিন্তু ছোটদের থেকে সম্মান পাবার আশা করি।
আমরা আন্দোলনের জন্য মাঠে নামি না, কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করি।
আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু নারী নির্যাতন দেখলে ক্ষেপে যাই।
আমরা কাউকে কিছু দিতে চাই না, কিন্তু আমরা সব পাবার স্বপ্ন দেখি।
আমরা নিজেকে বদলাবো না, কিন্তু অন্য কেউ বদলে যাবে সেই প্রত্যাশা করি।

কেন? কেন? কেন? কেন? কেন?
আমি জানি আপনাদের কাছে হাজার টা ''কেন'' জানা থাকলেও আপনারা তা এড়িয়ে যাবেন।
হে স্বার্থপর জাতি আপনাদের উদ্দেশ্যে বলছি,
একটা সমাজ খারাপ মানুষের কর্মকাণ্ডে ধ্বংস হয় না, ধ্বংস হয় ভালো মানুষের নীরবতায়।
আজ আপনি বাস্তবতার পাঁচ ফোঁড়ন দেখেও নীরব, তার মানে আপনি কোন জালিমকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আর এর জন্য আপনাকে পাই পাই করে হিসেব দিতে হবে ঐ উপরে।
তাই নিজের বিবেক বুদ্ধিকে অন্তত কাজে লাগান, আর ভালো কিছু করার চেষ্টা করেন।

বেশি কিছু করতে বলবো না। শুধু আপনি আপনার জায়গা থেকে, সে তার জায়গা থেকে, আর আমি আমার জায়গা থেকে ঠিক হলেই চলবে। আর তাতেই একদিন সবাই ঠিক হয়ে যাবে।
জানেন ই তো, যখন ''আপনি/আমি/সে'' মিলে আমরা হই, তখন যে কোন কিছুই সম্ভব।
তাই আসুন, আমরা ঠিক এই মুহূর্ত টি থেকে ভালো কিছুর শুরু করি।
যা পেছনে চলে গেছে তা তো চলেই গেছে, তার দিকে ফিরে তাকানোর আর কোন সময় নেই।
এখন সময় এসেছে নতুন কিছু করার, আর নতুনকে অভিবাদন জানানোর।
আমি বলছিনা আমার সাথে একমত হতে, অন্ততপক্ষে নিজের মত প্রকাশ করেন।

কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার।

-------------------------------------------------------(রাবু)।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×