somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ তো সেই আগাচ্ছে যেন পুরাই প্রেগন্যান্ট হইয়া গেছে !!!

১০ ই মে, ২০১৬ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগে একটা খবর ছড়িয়ে পড়ছিল দেশব্যাপী। ব্রাজিলের ফুটবলার রোনাল্ডো নাকি জানতেন ই না বাংলাদেশ নামে একটা দেশ আছে। আর এই খবরে সবচেয়ে বেশি হতাশ হয়েছিলাম আমরা বাংলাদেশীরা। খুব আফসোস করে অনেককেই বলতে শুনেছি, "কি এক কচুর দেশে জন্ম হইল, যে দেশরে কেউই চিনে না। সাথে আরও কত কি।" অনেকে তো বাংলাদেশের গুষ্ঠি উদ্ধার করেছিলেন।

শুনেন ভাই, রোনাল্ডো জানেই না বাংলাদেশ নামে বিশ্বে একটা দেশ আছে। এটা কার দোষ? বাংলাদেশের? বাংলাদেশীদের? বাংলাদেশের সরকারের?
উঁহু, এটা আমাদের কারোই দোষ না।
এটা বলে রোনাল্ডো প্রমাণ করে দিল সে যে একটা মূর্খ।
আরে ভাই, গুগলে সার্চ করলেই তো নিমেষেই বাংলাদেশের নাম চলে আসে। তো রোনাল্ডো গুগলে সার্চ করতে জানে না, এটার দায়ভার আমরা নিতে যাবো কেন? এটার দায়ভার তার।
কয়েক বছর আগেই তো আর্জেন্টিনা আমাদের দেশে এসে খেলে গেল। তাইলে কি ধরে নিবো?

আমাদের ও দোষ আছে। আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে জানি না। অযথাই অন্য কারো কোথায় নিজেরে মূর্খ ভাবতে শুরু করি।

আচ্ছা, বাংলাদেশের অর্থমন্ত্রী কে?
-আবুল মাল আব্দুল মুহিত সাহেব।
বাংলাদেশের অর্থমন্ত্রী ২ টার্ম থাকার পরেও আপনি যদি তার নাম না জানেন, তাহলে দোষ টা কার?
অর্থমন্ত্রীর? মন্ত্রিসভার? সরকারের?
উঁহু, এটা শুধুই আপনার দোষ। এটা আপনার ব্যর্থতা। এ ব্যর্থতা কে মেনে নেন।
অনেকেই বলবেন এমন পাবলিক ও আছে নাকি যে অর্থমন্ত্রীর নাম জানে না। হু, ভাই, আছে, অভাব নাই। অর্ধেক জানে বাকি অর্ধেক গাছে ঝুলাইয়া রাখে।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কেমন?
-থাক আর না না ই বললাম।
কিন্তু তারপরেও যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন "দেশ ভিন্দাস আগাইয়া চলছে, দেশে কোন অরাজকতা নাই।"
ঠিক ই বলছেন তিনি। দেশ কচ্ছপের গতিতে আগাইয়া চলছে।
তিনি মনে করছিলেন, "আমরা জানি, কচ্ছপের গতি= ভিন্দাস চলা।"
অবশ্য, ঠিক ই আছে। যে দেশের শিক্ষা ব্যবস্থা এতো আগাইয়া যাচ্ছে, সে দেশে উনারা এটা শিখবেন না তো কি করবেন?
আগামী কাল এস এস সি পরীক্ষার রেজাল্ট দিবে। দেখবেন পাশ করাইয়া উলটাইয়া ফালাইছে কিন্তু দিন শেষে সব থাকে বেকার। শিক্ষাব্যবস্থার নামে বানাইছে "টুট টুট ব্যবস্থা।"

মন্ত্রীদের এই অভাবনীয় সাফল্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রীক আর শিক্ষা মন্ত্রীকে আজীবন মেয়াদী বীমা কইরা অগ্রিম মন্ত্রী বানাইয়া দেওয়া হোক। বি এন পি আসলেও তারা মন্ত্রী থাকুক, এরশাদ কাউক আসলেও তারা মন্ত্রী থাকুক তাইলে দেশ একেবারে তালগাছে উঠবে।

আরে ভাই, নিজের ভুল টা স্বীকার করতে হয়। নিজের দায়ভার টা নিতে জানতে হয়। নিজের গন্তব্য টা বুঝতে হয়। নিজের দায় স্বীকার করলে কেউ ছোট হইয়া যায় না, বরং মানুষ আরও বড় চোখে দেখে।
অবশ্য বুইঝা আপনারা কি করবেন?
-আপনাদের তো দরকার ক্ষমতা।
দেশ বেডরুমে গেল নাকি ওয়াশরুমে গেল তাতে আপনাদের কি ই বা আসে যায়, কি ই বা যায় আসে !!!

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ রাত ১১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×