somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুনীল গাঙ্গুলি ঠিক ই বলেছেন, “বাংলাদেশ আর এগোবে না”

২২ শে জুন, ২০১৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, “বাংলাদেশের সকল মানুষ শান্তিতে ঘুমাচ্ছে”। তখন আমার খুব জানতে ইচ্ছে করে শান্তির সংজ্ঞা টা কি? শান্তি বলতে তিনি মূলত কি বুঝিয়েছেন? এ শান্তির দৌড় কতটুকু?

আমার খুব করে জানতে ইচ্ছে করে,
-শান্তি বলতে কি নিরীহ মানুষের উপর অকথ্য নির্যাতনের সমাহার?
-শান্তি বলতে কি গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নামে খুন?
-শান্তি বলতে কি সাগর-রুনি, তনুদের হত্যার পরেও বিচার না হওয়া?
-শান্তি বলতে কি ঈদ আসলেই গনগ্রেপ্তার কর্মসূচী পালন?
-শান্তি বলতে কি চোখের সামনে প্রিয় মানুষগুলোতে গুম হয়ে যাওয়া দেখা?

কেউ কি আছেন আমাকে একটু বুঝাবেন। আমি বুঝতে চাই। আমি জানতে চাই। আমি শান্তির সুখে শান্ত হতে চাই।

আমার খুব জানতে ইচ্ছে করে, আফগান কার স্বার্থ? সিকিম কার স্বার্থ? ইসরায়েল কার স্বার্থ? অ্যামেরিকা কার স্বার্থ? ভারত কার স্বার্থ?

কেন সবসময় ভারতের কথায় আমাদের চলতে হবে? সব সিদ্ধান্ত কেন ভারত দিবে? ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক সহযোগিতা করেছেন যেমন সত্য, ঠিক তেমনিভাবে এটাও সত্য, ভারত যুদ্ধ পরবর্তী আমাদের কাছ থেকে এতো বেশি নিয়েছে যে আর কিছুই বাদ নেই। এমন অবস্থা চলতে থাকলে খালি পেটে দেশ প্রেগন্যান্ট হয়ে যাবে। দুঃখিত, কথাটি বলতে বাধ্য হলাম।

রোজা আসলে বিভিন্ন জায়গায় শুরু হয় গনইফতার। আর আল্লাহর কি অশেষ রহমত আমাদের দেশে শুরু হয় গনগ্রেপ্তার। কারাগারে যত বন্দী থাকতে পারবে, তার ৩ গুণ গ্রেপ্তার করা হয়, আবার তাদের ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তারের পর বড় অঙ্কের টাকার বিনিময়ে যে ছেড়ে দেওয়া হয়, সে টাকার ভাগ কারা কারা পায়?

আমাদের দেশে সব সম্ভব। আমাদের দেশেই কেবল এগুলো সম্ভবঃ
-ধর্ষণের সেঞ্চুরি করার পর মিষ্টি বিতরণ আবার তার সংবর্ধনা।
-নেতার আদেশে জেলখানাতে বিয়ে এবং সেখানেই বাসর সাজানো।
-হাজার হাজার কোটি টাকা চুরির পরেও সে ঘটনা ধামাচাপা দেওয়া।
-গণতন্ত্রের উপর ভিত্তি করে দেশের কাঠামো নির্মাণ হলেও দেশ চলে স্বৈরতন্ত্রে।
-খাবারের অভাবে মানুষ মারা যায় কিন্তু বাহিরের দেশ কে খুশী করার জন্য কোটি কোটি টাকার অস্ত্র কেনা।

অবশ্য সুনীল গাঙ্গুলি ঠিক ই বলেছেন, “বাংলাদেশ আর এগোবে না”।

আমার প্রশ্ন গুলো কেবল আওয়ামীলীগ বা বিএনপির কাছে না। আমার প্রশ্ন গুলো সরকারের কাছে। কারণ আমি বিশ্বাস করি, সরকার কোন দলের একার না। সরকার সকলের।

দেশের যে কোন সমস্যা হলে সবার আগে তা তুলে ধরার কথা ছিল সাংবাদিকদের। কিন্তু তারাও আজ বিক্রি হয়ে গেছে। কথা বলতে ভয় পায়। অনেকেই বলে সময় আসলে বলবো। আমার কথা হচ্ছে, সে সময় টা কবে আসবে? সময় আসার আগে যদি আপনি ও তার শিকার হন তাহলে কে কথা বলবে?

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগ এর সমালোচনা করবে, আর আওয়ামীলীগ ক্ষমতায় গেলে বিএনপির সমালোচনা করবে। যেন তারা ক্ষমতায় যায় সমালোচনা করার জন্য। কখনোই দেশ চালানর জন্য নয়।
ভারত, অ্যামেরিকা, আফগান, ইসরায়েল কি পেলো না পেলো তার আগে আমাদের ভাবা দরকার আমরা কি পেলাম? আমাদের এখনও এতো ভালো অবস্থান হয় নাই যে, নিজের দেশের কথা ভাবা বন্ধ করে অন্যদের পাছায় তেল মারবো। আগে নিজের ঘোর নিয়ে ভাবেন, পরে অন্য কারো কথা ভাবা যাবে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ১১:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×