somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধিক্কার পেতে শিখুন, তবে বিনয়ী হন, আপনাকে কেউ পেছনে ফেলতে পারবে না। কেউ না, কেউ না!!!

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি ভালো ভাবে কথা অবধি বলতে পারেন না?
মানুষের সাথে মিশতে পারেন না? মানুষ আপনাকে নিয়ে হাঁসাহাঁসি করে? আপনার ক্লোজ ফ্রেন্ড রা আপনাকে ইচ্ছেমত ইনসাল্ট করে? আপনি তাদের সাথে ভালো করে কথা বলতে গেলেও তারা আপনাকে পাত্তা দেয় না? আপনাকে ক্ষেত ভাবে?

এইতো? এতে খুব মন খারাপ? নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে? কেন তাদের মত হলেন না? আপনার সোশ্যাল স্ট্যাটাস তাদের মত ভালো নয় এই ভেবে কষ্ট লাগে?সবসময় হীনমন্যতায় ভুগেন?

আপনি জানেন তো এটা আপনার সমস্যা। তো কি করবেন এখন?
কি করবেন না করবেন, সেটা আপনার ব্যাপার। আমি কিছু বলে নেই।

প্রথমত, কষ্ট পেতে শিখুন। কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিনি। শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই। আপনি তো জানেন, আপনার যাত্রা শূন্য থেকে শুরু। তাহলে মনে রাখবেন, শূন্য থেকে যাদের যাত্রা শুরু তাদের অন্যের কথায় পিছিয়ে যেতে হয় না। নিজের মত করে এগিয়ে যান।

নিজের উপর বিশ্বাস রাখুন। আপনাকে কেউ পেছনে ফেলতে পারবে না। তবে মনে রাখবেন, কখনও নিজের সম্বন্ধে কাউকে কথা বলার সুযোগ দিবেন না। কেউ আপনাকে নিয়ে প্রশ্ন তলার আগেই তাকে প্রশ্ন বানিয়ে ফেলুন। জীবন সুন্দর করার জন্য ১০০ টা ফ্রেন্ড লাগে না ভাই। ফ্রেন্ড এর মত ফ্রেন্ড ১ টাই যথেষ্ট। কেউ আপনাকে কষ্ট দিলেও আপনি তাকে কষ্ট দিবেন না। আপনি তাকে নিজের জাত চেনান। নিজেকে শুদ্ধতায় পূর্ণ করে রাখুন।

আর যারা নিজেদের কে ড্যামস্মার্ট বলে ভাবেন, তাদের কে বলছি।
আপনার কাছে ড্যামস্মার্ট এর সংজ্ঞা কি? সুন্দর করে কথা বলতে পারা? বাবার গাড়ি নিয়ে ঘুরা? পাঁচ তলা বাড়ি থাকা? সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকা? রেস্টুরেন্ট এ বসে অনেক টাকা খরচ করা? বড় বড় কথা বলা?

ভাই শুনেন, আপনি যা করছেন তা আপনার বাবার টাকায় ফুটানি মারচতেছেন। এখানে আপনার ক্রেডিট কোথায় রে ভাই? ক্রেডিট দিতে হলে তো আপনার বাবা কে দিতে হবে। আপনাকে নয়!
আর আপনারা আজ যাকে আনস্মার্ট বলে এভয়েড করছেন, ভালো করে তাদের খোঁজ নিয়ে দেখুন, তারা নিজে ইনকাম করে পেট চালায়। তাদের যাত্রা টা শূন্য থেকে শুরু। একদিন দেখবেন তারা আপনাকে পেছনে ফেলে অনেকটা দূর এগিয়ে যাবে। তখন আপনি কি করবেন? তখনও কি এই ফুটানি থাকবে? প্রশ্ন রেখে দিলাম।

---গোলাম রাব্বানী
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×