আপনারা হয়তো খুব সহজেই বলে ফেলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। কিন্তু আপনারা কি বুঝে বলেন নাকি না বুঝে বলেন সেটাই ভাবনার বিষয়!
সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বলছি, ‘ধর্ম যার যার উৎসব সবার’ কথাটি সঠিক নয়। উৎসবটা তাদেরই হয়, ধর্ম টা যাদের!
এখানে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন আপনি এ ধরণের কথা বলছেন কেন? আপনি কি অন্য কোন ধর্মের অনুষ্ঠানে যান না?
-যাবো না কেন? সুযোগ পেলেই চলে যাই। আমি মণ্ডপে দুর্গাপূজা দেখতে যাই। আমার হিন্দু ফ্রেন্ডদের কাছ থেকে প্রসাদ খাই। খ্রিষ্টান বন্ধুদের ক্রিস্টমাসের উইশ করি। বৌদ্ধ তেমন কোন ফ্রেন্ড নাই। থাকলে সেখানেও চলে যেতাম। এমনকি আমরা ভিন্ন ধর্মালম্বি ফ্রেন্ডরা মিলে ঈদের সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। হ্যাঁ, সত্যিই বলছি। ভালোলাগে তাই যাই। এটা এক ধরনের ফ্যাসিনেশন বলতে পারেন। আমার ধর্ম কখনোই আমাকে এ ধরণের কর্মকাণ্ড করতে অনুমতি দেয় নি। আমার ভালো লাগা থেকেই করি। এর দায়ভার আমার। আমি প্রেক্টিসিং মুসলিম কি না জানি না। তবে বেশ কিছু ক্ষেত্রে আমি মেনে চলার চেষ্টা করি। কিন্তু যদি কখনও ভুল করে ফেলি সেটা আমার ফল্ট। কখনোই ধর্মের নয়!
আমি বিশ্বাস করি, প্রতিটি ধর্মই মহান। সকলের স্রষ্টা একজন। কাজেই আমি আমার ব্যক্তিগত ভালোলাগাকে প্রায়োরিটি দিতে গিয়ে বলতে পারি না ‘ধর্ম যার যার উৎসব সবার’। এটা অনুচিত!
আরেকটু ভেঙ্গে বলি, ‘বউ যার যার, বাসর সবার’ কথাটির সাথে কি আপনি একমত? আই মিন, আপনার বিয়ে করে স্ত্রীকে অন্য কারো সাথে রাত কাটাতে অনুমতি দিবেন?
-কখনোই দিবেন না।
আচ্ছা কেন দিবেন না?
-কারণ ব্যাপারটি অযৌক্তিক।
‘স্ত্রী’ আপনার। অধিকারও আপনার। অন্য কারো সাথে সে কেন রাত কাটাবে? প্রশ্নটা সেখানেই তো!
-হুম, ঠিক আছে। অন্য কেউ বড় জোর ‘ভাবী’ ডাকবে। তাদের অধিকার অতটুকু পর্যন্তই। কিন্তু রাত কাটানোর অধিকার কেবলই আপনার।
‘বউ যার যার, বাসর সবার’ কথাটি যেমন অযৌক্তিক, তেমনি ‘ধর্ম যার যার, উৎসব সবার’ কথাটিও অযৌক্তিক।
এখন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘দুর্গা পুজা’ চলছে। আজ কালের মধ্যে হয়তো আমি পূজা দেখতে যাবো। কিন্তু তার মানে এই নয় যে ‘সে উৎসব টা আমার’। এটা আমার ভালোলাগার একটা অংশ হতে পারে। কিন্তু কখনোই উৎসব নয়!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




