আমরা যারা ৯০ এর দিকে জন্মগ্রহণ করেছি, তারা সবকিছুর সাক্ষী।
এখন তোমরা ঘরে বসেই টেলিভিশনে শত শত চ্যানেল ঘুরাও। মুহূর্তেই দেশ বিদেশের খবরটুকু পাচ্ছ। আর তখনকার সময় শুধুই সাদাকালো টিভি ছিল। আশেপাশের কয়েক বাড়ির মধ্যে টিভি ছিল একটা। ডিশ নামের কিচ্ছু ছিল না। শুধু বিটিভি আর ইটিভি ছিল। তাও টিনের চালের উপরে থাকা এন্টেনা ঘুরাইতে হইত। ২০০০ এর পর যারা জন্মাইছ, তারা কি জানে, শুক্রবারের দুপুরে বাংলা ছবি কি জিনিস? আলিফ লায়লা কি জিনিস? সাদাকালো টিভির চ্যানেল ঠিক করার জন্য এন্টেনা ঘুরানো কি জিনিস?
তোমরা এখন কোথাও গেলে হরদমছে সেলফি তুলে আপ কর, বিয়েতে ডিএসএলআর কিংবা ভিডিও করাও আরও কত কি! এসব নিয়ে পিচ্চিরা খুশী থাকে। কিন্তু তারা কি জানে, “কোডাক” ক্যামেরা কি জিনিস? ১২০ টাকা দিয়ে ১ টা ফিল্ম কেনা কি জিনিস? তার মধ্যে থাকা ৩৬ টা ছবি তোলা কি জিনিস? ফিল্ম রোদের মধ্যে বের করলে ফিল্ম জ্বলে যাওয়া কি জিনিস?
এখন প্রত্যেকের হাতেই হাতে সেলফোন। যে যেভাবে পারে ইউজ করে। কিন্তু ২০০০ এর আগে সেলফোন কি জিনিস আমরা তা দেখি নই বললেই চলে। বাজারে ফ্যাক্স এর দোকান থেকে ফোন করতে হতো। ২০০০ এর পরে জন্ম নেওয়া পোলাপাইন কি জানে, ১ মিনিটে ১৫ টাকা বিল দেওয়া কি জিনিস? নোকিয়ার বড় বড় মোবাইল কি জিনিস? ফিরতি কলে মিনিট প্রতি ৫ টাকা করে দেওয়া কি জিনিস? নেটওয়ার্ক পাওয়ার জন্য গাছের আগায় উইঠা কথা বলা কি জিনিস?
এখন রেডিওর কদর নাই বললেই চলে। আগেরকার সময় এফএম ছিল না। ছিল শুধু বাংলাদেশ বেতার। কিন্তু এখনকার জেনারেশন কি জানে, শীতের দুপুরে রকমারি গানের অনুষ্ঠান কি জিনিস? উঠানে রোদ পোহাইতে পোহাইতে বাড়ির সবাই একসঙ্গে রেডিও তে নাটক শোনা কি জিনিস?
এখনকার জেনারেশন ঘুম থেইকা উইঠা আল্লাহ খোদার নাম না লইয়া ই ইংলিশ স্কুলে চইলা যায়। কিন্তু তারা কি জানে, সকালে ঘুম থেকে উঠে কাছারি ঘরে হুজুরের কাছে পড়া কি জিনিস? পড়া না পারলে কুমড়া চেঙ্গি দেওয়া কি জিনিস? বন্ধুরা মিলে বিলের শাপলা শালুক কুড়ানো কি জিনিস? বৃষ্টিতে পিছলা খাওন কি জিনিস? হাডুডু খেলা কি জিনিস? রাইতে ঘরে ফিরলে আম্মার হাতে শলার ঝাড়ুর বাড়ি খাওন কি জিনিস?
এখনকার পোলাপাইনরা কি জানে, রাইতের বেলায় ছায়া দেইখা ভয় পাওন কি জিনিস? ঝি ঝি পোকার ডাক শুনা কি জিনিস? গার্ল ফ্রেন্ডরে চিঠি লেখা কি জিনিস? লুকাইয়া লুকিয়া ভিউ কার্ড দেখা কি জিনিস? রাইতের বেলায় এর খোঁয়াড়ের মুরগী ওর খোঁয়াড়ের হাঁস চুড়ি করন কি জিনিস?
পোলাপাইন জানবো ক্যামনে? তারা গ্রামে যায় নাকি? গ্রামে জাওন তো দূরের কথা। গ্রামের নামও জানে কি আল্লায় ভালো জানে।
কিন্তু আমরা যারা ৯০ এর দিকে জন্মাইছি, তারা সব কিছুর সাক্ষী। ‘ওরস এন্ড বেস্ট’ ২ টার সাক্ষীই আমরা। আমরা আমাগো নাতিদের সাথে গল্প করতে পারুম। কিন্তু তারা কি করবো?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



