somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি আস্তিক, সে নাস্তিক !!!

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি শিক্ষিত, সে মূর্খ।
আপনি ধনী, সে গরীব।
আপনি ব্রাজিল, সে আর্জেন্টিনা।
আপনি ভারত, সে পাকিস্তান।
আপনি হিন্দু, সে মুসলমান।
আপনি বৌদ্ধ, সে খ্রীষ্টান।
আপনি গণতান্ত্রিক, সে স্বৈরতান্ত্রিক।
আপনি লেলিনবাদী, সে মার্কসবাদী।
আপনি আস্তিক, সে নাস্তিক।
আপনি আওয়ামিলীগ, সে বিএনপি।

আপনি ধর্মগুরু, সে ধর্মভীরু।
আপনি বক্র, সে সরল।
আপনি গাড়ির মালিক, সে রিক্সাচালক।
আপনি সুশীল, সে একঘেঁয়ে।
আপনি ভোগে বিশ্বাস করেন, সে ভালোবাসায় বিশ্বাস করে।
আপনি মিউচুয়াল করেন, সে ঝগড়া লাগায়।
আপনি স্বল্পভাষি, সে বাঁচাল।
আপনি ভেজিটেরিয়ান, সে ননভেজ।
আপনি রাগী, সে সহিষ্ণু।
আপনি কনজার্ভেটিভ, সে খোলামেলা।

সমস্যাগুলো মূলত এগুলোই তো!
যার দরুণ জীবনের প্রতিটি মোড়ে মোড়ে আপনি তাকে ফেইস করছেন কিন্তু তার মেন্টালিটির সাথে না মিলার কারণে আপনি তার ছায়া ও দেখতে পারছেন না। খুব সুক্ষ্মভাবে যদি চিন্তা করেন, তাহলে উত্তর খুঁজে পাবেন। কেউ না কেউ তার নিজের স্বার্থের জন্য আপনাকে ইনফ্লুয়েঞ্ছ করছে। আর আপনি তার কথামত নিজেকে বেচে দিচ্ছেন। নিজের যে একটা বোধ আছে তা ভুলে যাচ্ছেন। কিন্তু কেন?

এতক্ষণ তো অনেকগুলো ডিফারেন্স দেখালাম। এতে ভালোই ইনফ্লুয়েঞ্ছড হয়ে নিজেকে রাজা ভাবতে ভুল করেন নি। খুব ভালো। এখন লাস্ট ১ টা ডিফারেন্স দেখাই!

আপনি মানুষ, সেও মানুষ।
আপনার রক্তে মমতার ঘ্রাণ আছে, তার রক্তেও এক ই ঘ্রাণ আছে।
আপনি মরণশীল, সেও মরণশীল।
আপনি ভালবাসতে জানেন, সেও ভালবাসতে জানে।
আপনি একা পরোপারে যাবেন, সেও একা যাবে।

কিছু ভুল বলছি? উঁহু, সব ঠিক।
তাহলে মানুষ হয়ে অন্য মানুষগুলো থেকে নিজেকে আলাদা করা জন্য এত অহংকার কিসের? কিসের এত দেমাগ? কিসের এত ভাব? মরার পর কিছু কি সাথে নিয়ে যাবেন? যদি না ই হয়ে থাকে, তাহলে কেনই বা চেঞ্জ হচ্ছেন না? আসলে আমরা অহংকারি না, আমরা আমাদের অবচেতন মনেই অহংকার টাকে নিজের ভিতর পুষে রাখি।

অনেকগুলো ক্ষুদ্র মিলে একটি ছোট হয়। আবার অনেকগুলো ছোট মিলে একটি বড় হয়। আবার অনেকগুলো বড় মিলে একটি বিশাল হয়। চিন্তার কারণে মানুষ রাজা হয়, চিন্তার কারণে মানুষ ফকির হয়। আমরা কতদূর যাবো কিংবা আমাদের কতদূর যাওয়া উচিত সেটা আমাদের থিঙ্কিং নির্ণয় করে দিবে। তবে শুরু টা কাউকে না কাউকে করতে করতে হবে।
"বর্ণ টা না হয় আমি আর আপনি মিলে সাজাই, বাকিরা দেখবেন বাক্য রচনা করবে।"
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×