somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গাদের উপর অকথ্য নির্যাতন!

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ানমারের রোহিঙ্গাদের উপর কি ভয়াবহ নির্যাতন? নিউজ ফিডে দেখলে কালিজা টা কেঁপে উঠে। আবালবৃদ্ধবনিতা সকলের উপরে অত্যাচার। নির্বিঘ্নে নারীদের উপর চলছে অসহনীয় নির্যাতন। ছোট বড় থেকে শুরু করে সন্তান সম্ভবা নারীও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না।

হায় মানবতা! কোন সুদূরে এখন তুমি? এখন কোথায় সুশীলেরা? এখন কোথায় মানবতাকর্মীরা? এখন কোথায় টক শো কাঁপানো রাজনীতিবিদরা? এখন কোথায় সাংবাদিকরা?

অনেকেই বলবেন, এত রোহিঙ্গাকে আমাদের দেশে জায়গা দিলে আমাদের সমস্যা হবে। যেখানে আমাদের জনসংখ্যাই বেশি, সেখানে অন্য দেশের মানুষ আসবে কেন? এতে আমাদেরই সমস্যা হবে। হ্যাঁ, আমিও একমত। আবেগ দিয়ে পৃথিবী চলে না। কিন্তু ভুলে যাবেন না, ১৯৭১ এ আমাদের যখন খুব খারাপ সময় যাচ্ছিল তখন ভারত আমাদের যদি আশ্রয় না দিত, তাহলে আমাদের পরিণাম আরও খারাপ হতে পারতো। হ্যাঁ, তার পেছনে তাদের স্বার্থ ছিল। কিন্তু মানবতাও ছিল। সেটা ভুলে গেলে চলবে না। আজ রোহিঙ্গাদের খারাপ সময় যাচ্ছে। এখন দরকার আমাদের সাপোর্ট। জাস্ট একটু শেলটার।

আমি মুসলমান হত্যার প্রতিবাদ করছি না। আমি মানুষ হত্যার প্রতিবাদ করছি। মানুষ হয়ে মানুষের রক্ত নিয়ে কেউ খেললে তা আমি দেখতে পারি না। বুকটা কেঁপে উঠে। রোহিঙ্গাদের একটু সাপোর্ট দরকার। জাস্ট, একটু সাপোর্ট দরকার।

পুনশ্চঃ রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানো যায় কিভাবে? কেউ কি জানেন? বা আশ্রয়কেন্দ্রে সাহায্য পাঠায় কিভাবে? কেউ জানলে জানায়েন। আমি চেষ্টা করবো। যদি কেউ ১ টাকাও না দেয়, তাও আমি আমার ভাগের টা দিবো ইনশাল্লাহ। প্লিজ, ডু সামথিং ফর রোহিঙ্গা। তারা মুসলমান, এর চেয়ে বড় পরিচয় হচ্ছে তারা মানুষ। তাদেরও বাঁচার অধিকার আছে। মানুষের মুখে হাঁসি ফোটানোর মত এমন মহৎ কাজ আর হয় না। সত্যিই হয় না।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×