somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র মানুষের খোঁজে

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন ছোট ছিলাম। মুক্ত আকাশ ভালো লাগতো। গাছ, পাখি ও পাখির গান ভালো লাগতো। খালি পায়ে মাইলের পর মাইল হাঁটতে ভালো লাগতো। নদী ভালো লাগতো, পাহাড় ভালো লাগতো। অকারনে দূর নীলিমার দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগতো।
বন্ধুদের সাথে আড্ডায় রাত পার করতে ভালো লাগতো। এখনো আকাশ আছে, আকাশে সাদা সাদা পুঞ্জিভুত মেঘ আছে, পাখি আছে, পাখিদের গান আছে। শুধু আমার ভালো লাগার বিষয়গুলো বদলে গেছে।

বুঝতে পারি তখন পবিত্র ছিলাম, শরীরে; মনে। এখন আপদমস্তক অপবিত্র হয়ে গেছি, কি শরীরে; কি মননে। অপবিত্র মানুষদের কাছ থেকে প্রকৃতি বিস্মিত হবার ক্ষমতা কেড়ে নেন। এখন তাই বৃষ্টির পর রংধনু আমাকে বিস্মিত করে না। বৃষ্টিভেজা শালিকের গা ঝাড়া দেয়ার মুহুর্ত কিংবা আকাশে সাদা মেঘের ভেলা আমাকে অভিভূত করে না। ঘাস ফড়িং এর অকারণ ছোটাছুটি আমাকে মুগ্ধ করে না। কৈশোরে পুকুরের টলটলে পানি আমাকে টেনে নামাত, ডুবে যেতাম, ভেসে যেতাম ভালোলাগায়, ভালোবাসায়। এখন পুকুর কিংবা দীঘিতে নামার আগে ভাবি এ পানি দূষিত নয়তো। যখন মন পবিত্র ছিল পানির বিশুদ্ধতা নিয়ে ভাবতাম না, এখন মন দূষিত; পানির বিশুদ্ধতা আমাকে ভীত করে।

কৈশোরে হুমায়ূন আহমেদের একটা উপন্যাস মনে খুব দাগ কেটেছিল। উপন্যাসের বিষয়বস্তুু ছিল পবিত্র মানুষ খোঁজা। গল্পের নায়ক পবিত্র মানুষ খুঁজে বেড়ায়। সে থেকে কিংবা আমি অপবিত্র হওয়ার আগে থেকেই আমি পবিত্র মানুষ খুঁজে বেড়াচ্ছি। ভালো মানুষ পাই, জ্ঞানী মানুষ পাই, ধনী মানুষ পাই, দাতা মানুষ পাই, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী কত ধরনের মানুষের সাথে পরিচিত হই কিন্তু পবিত্র মানুষ আমার পাওয়া হয় না।

যত নষ্ট হচ্ছি, পবিত্র মানুষ খোঁজার বাসনাটা ততই ব্যাকুল হচ্ছে। দূর থেকে যা পবিত্রময় দেখি, কাছে গেলে ততটাই দুর্গন্ধ পাই। একজনকে চিনতাম বিশাল দানবীর, সৌম্য চেহারা, কপালে দীর্ঘদিন ধর্মকর্মের চিহ্ন, কারো সাতে পাঁচে নেই, এমন জীবন যাপনে অভ্যস্ত ছিলেন ভদ্রলোক। পবিত্র মানুষ ভেবে কাছে গিয়ে জেনেছি ভদ্রলোকের কারনে উনার বাসায় কোন কমবয়সী কাজের মেয়ে রাখা যায় না। আমার এক ঘনিষ্ঠ আত্মীয়কে চিনি, খুবই অমায়িক টাইপের ভদ্রলোক। জগতের সব ভালো ছিল তাঁর মধ্যে। অল্পবেশি লাভের আশায় তাকে যখন দেখি খাঁটি ঘি-য়ে পামওয়েল মেশান তখন ভদ্রলোক এবং ব্যবসা দুটোর প্রতিই আমার ঘেন্না ধরে যায়। এরকম অসংখ্য উদাহারণ আছে। সে শৈশবে, এখনও। চাকুরী জীবনে এসেও যখন একটু ব্যতিক্রমী কাউকে পেয়েছি অভিভূত হয়েছি কিন্তু কাছে গিয়ে তার হৃদয়ের অপবিত্রতা কেবল আমার দু:খবোধটাকেই ভারী করেছে আরো।

আমার পবিত্র শৈশব, তখন জগতের কুটিলতা আমাকে স্পর্শ করেনি। এক কাপ চা, একটা বনরুটিতেই আমার লাঞ্চ হয়ে যেতো। ৫ টাকার টিকেটের একটা সিনেমায় ভরে যেতো মন। এখন আমার মন এবং শরীর দুটোই বড় হয়েছে। দুটোরই চাহিদা বিশাল, কোন কিছুতেই তৃপ্ত হয়না লোভী তনু মন। পবিত্র দিনগুলোর কথা ভেবে দু:খবোধ হয়। জীবন বদলের ইচ্ছেয় খুঁজে বেড়াই পবিত্র মানুষ। ধামির্ক নয়, জ্ঞানী নয়, ধনী নয় নিরেট পবিত্র মানুষ খুঁজে বেড়াই তাঁর সাথে জীবন বদল করবো বলে।

ফোরকান ওয়াহিদ | ৯ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার (মানবজমিন)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×