somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্জেন্টিনার জন্য শুভকামনা। খেলার জন্য অপেক্ষা করতে করতে মাঝের সময়টায় দেখে ফেলুন ম্যারাডোনাকে নিয়ে "সিনেমার ম্যারাডোনা" খ্যাত এমির কুস্তুরিকার মুভি "ম্যারাডোনা "

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমা: ম্যারাডোনা
চিত্রনাট্য ও পরিচালনা : এমির কুস্তরিকা
আই এম ডি বি রেটিং: ৬.৩
দৈর্ঘ্য: ৯০ মিনিট

ম্যারাডোনা একজন মানুষ, একজন ফুটবলার যিনি নিজেকে ফুটবল ঈশ্বর ভাবতে পছন্দ করেন। সহজে কাঁদেন, কাঁদান, সহজে হাসেন, হাসান। ভাঁড়ামি করেন। অবজ্ঞায় দলে যান তথাকথিত মহান ভাবধারা। তিনি হয়ে উঠেন ধরাছোঁয়ার মানুষ। উঠে এসেছেন অতি দরিদ্র অবস্থা হতে, শুধু ডিভাইন প্রতিভা আর নিজের অতিমানবিক ফুটবল সেন্স কাজে লাগিয়ে আজ পরিচিত নন্দিত এবং বির্তকিত এ গ্রহের সব দেশে। পরিচালক এমির কুস্তরিকার ম্যারাডোনাকে নিয়ে ডকুমেন্টারি তাই ফুটবল নিয়ে মুভি নয়, সে জাদু তো আমরা দেখেছি বহুবার। ডকুমেন্টারি-মুভিটি মূলত একজন ব্যাক্তি ম্যারাডোনার জীবন, তার অর্জন, তার রাজনৈতিক পছন্দ, পরিবার, কোকেন এডিকশান এমনি সব মাঠের ফ্লাডলাইটের আড়ালের উপাদানে ভর্তি এক দুর্দান্ত উপস্থাপন। প্রতিটি ইন্টারভিউতে ম্যারাডোনা সপ্রতিভ, ক্যামেরা এবং প্রোডাকশানে দারুন সহযোগী, নিয়ে যান দরিদ্র শৈশবে, স্বীকার করেন নিজের দূর্বল মুহূর্ত। এমির কুস্তরিকার মুভির সাথে যারা পরিচিত, তারা হয়তো ম্যারাডোনাকে অপছন্দ করলেও শুধু কুস্তরিকার প্রোডাকশান, এ জন্যও দেখতে চাইবেন। ম্যারাডোনার খোলামেলা (ড্যাম কেয়ার!) কথাবার্তা, তার শ্রদ্ধাবোধ কিংবা দরিদ্র শৈশব থেকে বেড়ে উঠায় ঢুঁ মারার এ এক দারুন সুযোগ যারা ম্যারাডোনাকে আসলেই ফুটবল ঈশ্বর মনে করেন তাদের জন্য, যারা তাকে কয়েকমুহূর্ত ফুটবল ঝলক দেখানো ভাঁড় এবং প্রতারক ( ইংল্যান্ড ফুটবলের সমর্থকরা , ঈশ্বরের হাতের গোল যাদের কাছে শয়তানের হাত) মনে করেন , তাদের জন্যও।

ইউটিউব ট্রেইলার:



মুভিটির কিছু অংশ নিয়ে বির্তক আছে, তা থাকেই। কিছু কিছু দৃশ্যায়নে কেউ কেউ ভাবেন কুস্তরিকা যেন ম্যারাডোনাকে ব্যঙ্গ করছেন, কিন্তু এখানেই হয়তো ডকুমেন্টারিটির বৈশিষ্ট্য। কুস্তরিকা কোন ঈশ্বরকে দেখাচ্ছেন না, দেখাচ্ছেন একজন ম্যারাডোনাকে, যিনি এ গ্রহের সেরা ফুটবলার একজন দোষগুন মেলানো সাধারন মানুষ।
গভীর শ্রদ্ধায় তাই কুস্তরিকা যখন ম্যারাডোনার হাতে চুমু খান, আমরাও শ্রদ্ধায় নত হই। একজন মানুষের প্রতিভা আর তার অর্জনকে সম্মান দিতে শিখি।

সর্বোপরি, ডকুমেন্টারিটি হয়ে দাঁড়ায় একজন সফলতম ফুটবলারকে মূলে রেখে একটি সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সেলুলয়েড আখ্যান , যিনি বাস করছেন আমাদের জীবনদ্দশায় আমাদের গ্রহে।

ডাউনলোড:
টরেন্ট ডাউনলোড লিংক:

সরাসরি দেখুন:
স্টেজভু থেকে

( ইহা একটি ব্রাজিল সার্পোটারের পক্ষ থেকে সকল আর্জেন্টিনা ফুটবল ভক্তদের প্রতি ভাব-ভালোবাসার উপহার ;) হেরে গিয়ে যারা গাড়ী পোড়াচ্ছেন, ব্রাজিলের সার্পোটাররা যে এমন না, এ কথাটি জানিয়ে দেয়া এ পোষ্টের মূল উদ্দেশ্য। বলতে চাই, আমরা ভালো ফুটবলের সার্পোটার । ভালো খেলে জিততে চাই । খারাপ খেলার প্রাপ্যটাও মাথা পেতে নিতে চাই। নিই'ও। ব্রাজিলকে ভালোলাগে বলে আর্জেন্টিনা খারাপ লাগতে হবে এমন কথা তো নেই। আমার মেসিকে খুবই ভালো লাগে।
অতএব, আর্জেন্টিনা, ভালো খেলো এবং জিত...

কিংবা জার্মানি, ভালো খেলো এবং জিত...

মোটকথা জয় হোক পরিচ্ছিন্ন ফুটবলের)

বি.দ্র: এটি কে মুভি রিভিউ হিসেবে না দেখার অনুরোধ রইল।

৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×