somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সেনাবাহীনি নিয়ে সামান্য ভাবনা।

০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এ লেখাটি ব্লগার ক্ষতিগ্রস্থ এর একটি লেখার মন্তব্য হিসাবে লেখা। পরে এটাকে নিজের ব্লগে রাখতে ইচ্ছে হলো)

সেনাবাহিনী ছিলো আমাদের শেষ আশ্রয় স্হল । তাদের দুর্নীতি কে ও যদি বৈধতা দিতে হয়, তবে সাধারন আম জনতার কোন ভরসার স্হান থাকেনা। ১/১১র সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ পক্ষ আমার মতে আমাদের সেনা বাহিনী। কিছু সংখ্যক কর্মকর্তার লোভ এর কারনে সেনাবাহিনী তাদের সবচেয়ে বড় সম্পদ, জনগনের বিশ্বাস, সেটা হারিয়েছে। যে কারনে সেনাবাহিনীর যে কোন পদক্ষেপ এখন আরো বেশি স্কুটিনাইজড হবে, তাদের যে কোন কর্মকান্ড চ্যালেন্জড হবে। ফলাফল, সেনা বাহিনী ও জনগন মুখোমুখি হবে, যার কিছু নমুনা আমরা রূপগন্জে দেখেছি।

১/১১ তে জনগন সামরিক বাহিনীকে অভ্যর্থনা জানিয়েছিলো। কিন্তু আর্মির হঠকারি ও গাজোয়ারি মনোভাবের জন্য খুব দ্রুতই তারা অপ্রিয় হয়ে ওঠে, যার ফলশ্রুতি তে আমরা বিডিআর বিদ্রোহের প্রথম ২ দিন আর্মির বিরুদ্ধে জনরোষের নমুনা দেখেছি। আমি দুঃখিত যে আমাকে এ কথাটা বলতে হচ্ছে - ৫৭ জন অফিসারের করুন মৃত্যু ব্যাসিক্যালি আর্মিকে কিছুটা হলেও কমফোর্টেবল একটা কুশন দিয়েছে। যদি তারা না মারা যেতেন, তবে আজকে আর্মিই থাকতো জনগনের কাঠগড়ায়, বিডিআর নয়। (অবশ্য নিয়মিত আদালতে বিডিআরেরই বিচার হতো, কারন তারা আলটিমেটলি দুর্বল পক্ষ)।

রুপগন্জের ঘটনায় সাধারন মানুষের প্রতিক্রীয়া প্রমান করলো যে মানুষ যদিও ৫৭ জন জন অফিসারের করুন মৃত্যুর জন্য সহানুভুতিশিল, যদিও মানুষ কৃতগ্গচিত্তে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর অবদান স্বীকার করে, তবু, সাধারন গাজোয়ারি মনোভাবের কারনে মানুষ আর্মিকে আর পছন্দ করছেনা। সামরিক বাহিনীর বোঝা উচিৎ যে তারা অনেক বড় একটা লস করে ফেলেছে, যেটা আসলে শুধু তাদের লস নয়, গোটা বাংলাদেশের লস।

এ ক্ষতি কাটিয়ে উঠতে সেনা বাহিনী কেই প্রথমে তার ক্লীন ইমেজ টা আবার এস্টাবলিশ করতে হবে । সে জন্য রুপগন্জের মত হঠকারি কোন পদক্ষেপ আর নেয়া যাবেনা।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×