somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

" ছাড়িয়া যাইওনারে বন্ধু মায়া লাগাইয়া '

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি কনসার্টে গেসিলাম ফ্রেন্ড সার্কেল নিয়া। বিকাল থেকে কনসার্ট শুরু হলেও ভালো ব্যান্ড গুলো পারফর্ম করে সন্ধ্যার পর থেকে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। গুরু জেমস এর কনসার্ট আমি মিস করতাম না। সাধারণত সার্কেল নিয়ে যেতাম। স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ। একটু পরেই গুরু জেমসের পারফর্ম শুরু হবে। সূর্যাস্তের ধূসররঙের আভা তখনো শেষ হয়ে যায়নি। চারকোনার ফ্লাশলাইট গুলো উজ্জ্বল থেকে খয়েরী হয়ে উঠতেছিল। গোটা স্টেডিয়াম জুড়ে তারুণ্যের উন্মাদনা। গুরু জেমসের জন্য অপেক্ষা করতে ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেসে বহু আগে। পাহাড় ও সমুদ্রের অপূর্ব মিলনে প্রকৃতির মাধুরি দিয়ে গড়া অপরূপ চাঁটগায় সন্ধ্যা নামার সৌন্দর্যের কথা নতুন করে মনে করিয়ে দেয়ার কিছু নেই। সমস্ত চাঞ্চল্য দমন করে মনকে স্থির শান্ত করে উষা ও সন্ধ্যাকে চা, কফি, আড্ডা, গুরুর গানের জন্য অপেক্ষা করার মাধ্যমে উপভোগ করসিলাম। গুরু হয়তো তখন ব্যাকস্টেজে ধ্যানের সাথে সুরের মিলন ঘটাচ্ছেন অর্ধলক্ষ ভক্ত শ্রোতাকে উজাড় করে দিবেন বলে।

এমন একটি মুহুর্তে আমাদের সাথে যুক্ত হলো আরো একটি গ্রুপ। ৩ টি মেয়ে ২ টি ছেলে। আমরা ৭ জন। ১২ জনের গ্রুপ। এর মধ্যে একজন ছিল সুপার ক্লাস। ধরে নেই ওর নাম এভ্রিল। ওর সৌন্দর্য দেখে যারা প্রেমে পড়বেনা তাদের ছেলে হওয়ার সম্ভাবনা খুবই কম। মনে করসিলাম মাগরিবের আজানের বিরতির পর জেমস ওঠবে। উঠলো মাইলস। এর পর বাচ্চু ভাই। সর্বশেষ গুরু। গুরুর কনসার্ট যারা দেখেন তা জানেন গুরু অধিকাংশ সময় স্টেজে ওঠেই সর্বনিম্ন ১০ মিনিট গিটার বাজান। এর মধ্যে এভ্রিল নামক মেয়েটির সাথে ইনটিমিসি ইনক্রিজ করসে। আমি সাধারণত ফাস্ট ছেলে মেয়ে গুলো কে বন্ধু হিসেবে পেতে উপভোগ করি। আমার ফ্রেন্ড সার্কেলে শুধু একজন সিনিয়র ফ্রেন্ড আছে। প্রকৃত রিলিজিয়াস। কোন ভন্ডামি করেনা।

তো আর কি এভ্রিল এর প্রফেশনাল সিগারেট খোর এর মতো সিগারেট খাওয়া দেখেই দুর্বলতা। গুরু শুরু করেছিলেন দুষ্টু ছেলের দল দিয়ে। শেষ করেছিলেন দুঃখিনী দুঃখ করোনা গান দিয়ে। তখনতো মুবাইল ছিল না এভেইলেভল। সবার হাতে মুবাইল আসে ২০০৫ এর পর থেকে। এর আগে মুবাইল ইউজার খুবই ছিল।

তো এর পর ঐমেয়ের সাথে আর কখনো যোগাযোগ হয়নি। কিন্তু ক্রাশ টা রয়েই গেল।

বাসার আশে পাশের কোন কমিউনিটি হলে কনসার্ট হচ্ছে। যে ভোকাল গান পরিবেশন করসিলেন, তিনি এভারেজ গান করছেন। কখনো বাচ্চু কখনো জেমস কখনো মাইলস এরকম। এই পোস্ট যখন লেখা শুরু করছি তখন জেমসের 'লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া' গানটি গাচ্ছিল ভোকাল। যখন লেখা শেষ হচ্ছে তখন ফিমেল ভোকাল থেকে ভেসে আসছে - "ছাড়িয়া যাইওনারে বন্ধু মাইয়া লাগাইয়া"

গুরুর কনসার্টের সাথে ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কর এর সাথে একটা দারুণ মিল রয়েছে। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে ভক্তদের গাইতে দেন। সবাই গেয়ে উঠে গুরু স্টেজ থেকে ফীল নেন। কনসার্টের এই দৃশ্যটা সত্যি অসাধারণ। নিচের নেহার কনসার্টের ভিডিওটির ৩ মিনিটের পর থেকে দেখুন দৃশ্যটি কতো নস্টালজিয়া হওয়ার মতো।



ছবি - ডেইলি স্টার।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×