somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

'তুমি সন্ধ্যার মেঘমালা '

২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"বন্ধু" শব্দটার মাঝেই এক রকমের আনন্দ,বিশ্বাস আর ভালোবাসা কাজ করে। সত্যি বলতে আমি আমার বন্ধুদের কাছে এই তিনটি জিনিসই পেয়েছি আজীবন। হ্যাঁ আমার বন্ধু ভাগ্য খুবই ভালো। এমন কিছু বন্ধু আমি পেয়েছি তারা হুবুহু আমার মতো। ঐ যে কথায় আছে একই রকম মনের মিল না হলে বন্ধু হওয়া যায় না। অসংখ্য বন্ধুর মাঝে আমার মনের মত বন্ধু ৮ জন। ৫ জন মেয়ে বন্ধু। ২ জন ছেলে বন্ধু। ১ জন সিনিয়র বন্ধু। সিনয়র বন্ধু টি একেবারে খাঁটি মুমিন। কোন ভন্ডামি করেনা। মন খারাপ থাকলে ওর অফিসে যাই।ওর সাথে শেয়ার করি। মন অটোমেটিক পবিত্র করে দেয়।

আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন হলো- লায়শা (প্রকৃত নাম উহ্য রাখলাম। অবশ্য বুদ্ধিমান ব্যক্তিরা ধরে ফেলবেন) । ব্যক্তিত্বে, সরলতায়, শিক্ষায়, ভদ্রতায় অসাধারণ একটি মেয়ে। সহজ সরল আবেগী সুন্দর একটি মনের জন্য ওকে সম্মান করি ও বন্ধু হিসেবে ভালোবাসি। ভদ্র শিক্ষিত মার্জিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তুখোড় মেধাবী মেয়েটিকে সবাই ভালোবাসে তার সরলতা এবং আবেগের জন্য। ভালো জব, ভালো সেলারি অথচ চলাফেরা কত সাধারণ! সে একটা এনজিওর বাংলাদেশের হেড।পথ শিশুদের নিয়ে কাজ করে।কত বড় বড় জব অফার ছিল।সব রিজেক্ট।সে যেখানে কমফোর্ট ও সেটিসফাইড না তা যত লোভনীয়ই হোক না কেন রিজেক্ট করবেই।


কলকাতার কলেজ স্কয়ারে সে। অফিসের ব্যস্ততা সাড়া হলে, ক্লান্তি জড়ানো পায়ে পথ চলে।


আসলে আমার মতে একজন মানুষ যত সিম্পল ও সুন্দর মনের হয় সে তত সুখী। সুখী হওয়ার জন্য তার বেশি চাহিদাও নেই। একটি মন মতো লাইফ স্টাইল হলেই হল।


'নীলগিরি বান্দরবান। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে।'

ও খুব ভ্রমণ প্রিয় মেয়ে। চট্টগ্রামে আসলে পুরা শহর আলোকিত হয়ে যায়।ও ট্রেন্র আসে। আমি স্টেশনে গিয়ে রিসিভ করি। ওর সাথে প্রতিটি মুহুর্ত উপভোগ্য।


অরুনিমা রিসোর্ট, গল্ফ ক্লাব।

যাদের মনের ভেতর এবং বাহির একই রকম তাদের মানুষ ভালো না বেসে পারে? ও একবার চিটাগাং আসলো যথারীতি হসপিটালিটি আমিই দিচ্ছি। পাহাড় ঘেরা একটা বাংলোতে উঠেছে। ও এডভেঞ্চার প্রিয় মানুষ। একদিকে পাহাড ঘেষে লেক, লেকের পাড়ে বাংলো। এরপর পাহাড়। একেবারে ঘুটঘুটে অন্ধকার একটি রাত। ১১ টায় ওর এডভেঞ্চার ফ্যান্টাসি জাগলো। গহীন জঙ্গলে এই ঘুটঘুটে অন্ধকারে বসে এডভেঞ্চার ফীল নিবে। প্রথমে মনে করসি ফাজলামো করসে পরে দেখি সিরিয়াস।পাক্ষা ৩ ঘণ্টা বসে ছিল এই ঘুটঘুটে অন্ধকারে। ভয় টয় কিছু নেই।


বান্দবানে মধ্যরাতের চাঁদ।

আচ্ছা এমন সুন্দর একটা মেয়ে আমার সাথে পুরা শহর ঘুরে বেড়ায় একা, লং ড্রাইভে যায়, ঘুটঘুটে অন্ধকারে গহীন জঙ্গলে বসে থাকে আমার সাথে বা অন্য কোন ছেলে বন্ধুর সাথে। কই বন্ধুত্বের কোন অসম্মান তো কখনো হয়নি। যাদের মন ও মগজ বিকৃত তারাই শুধু একটি মেয়ে সম্পর্কে নোংরা কিছু ব্রেনে সেট আপ করে।

বন্ধুত্ব শুধু দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নয়, এটা আত্নার একটি বাইন্ডিংও। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়।জীবনে একটার পর একটা স্টেজ পার হয়, আর বন্ধু গুলো হারিয়ে যায়। আমার এই বন্ধুটি কখনো হারিয়ে যাওয়ার বন্ধু নয়। আমি প্রতি বছর ওর বার্থডেতে উইশ করি। ফেবু কাভার পিক এ ওর ছবি দেই, ইনস্টাগ্রামে স্ট্যাটাস পোস্ট করি। ওর জন্মদিন ছিল ১৩ই আগষ্ট। এই পোস্টটি ১৩ আগস্ট দিতে চেয়েছিলাম। মন খারাপ ছিল তখন তাই আজ দিলাম। জনপ্রিয় গান 'ঘুড়ি তুমি আকাশে উড়ো' গানটির প্রখ্যাত সংগীত শিল্পী লুৎফর হাসানের একটি গানে ওর অভিনয় করা একটি মিউজিক ভিডিও দেখুন। ১ নং কমেন্ট থেকে লিংক কপি করে দেখতে হবে।
পোস্ট উৎস্বর্গ - লায়শা।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×