
থমথমে পরিবেশ! শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ!
Chorki Original Film “নিঃশ্বাস” আসছে।
কাহিনী বেশ ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। এই গল্পের মূল নায়িকা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী 'তাসনিয়া ফারিন'। ৩ বছর আগে ওকে নিয়ে একবার লিখেছিলাম, সামুতে। অনেকেই মন্তব্য করেছেছিলেন, এর নাম জীবনেও শোনিনি। এ কে? আমি বলেছিলাম এ এক অসাধারণ প্রতিভা। সামনে বিনোদন জগতে বেশ সুনাম সুনাম অর্জন করবে। তিনি আমাকে নিরাশ করেন নি। আমার অনুমান কে মিথ্যে করে দেন নি।
তাসনিয়া এই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী দের একজন। 'নিঃস্বাস' এ এমন একটি চরিত্রে তিনি নির্বাচিত হয়েছেন, যে চরিত্রে সাধারণত ছেলেদের দেখা যায়। এই পরিবর্তন অবশ্যই প্রসংশনীয়।
ট্রেলারে দেখা যাচ্ছে - ফারিন অস্ত্র নিয়ে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গেলো ঈদের পরে শুরু হওয়া শ্যুটিং এ ১০/১২ দিন সময় দিতে হয়ে তাকে। ঢাকা মেডিকেল কলেজে ৩ দিন যেতে হয়ে ট্রেনিং এর জন্য। তাছাড়াও অস্ত্র চালানোর স্টাইল ও দক্ষতার ট্রেনিংও নিতে হয়েছে।
ওকে সাধারণত নুসরাত ইমরোজ তিশাকে অনুসরণ করতে দেখা যায়। ও নিজে বলেছে তিশাকে অনুসরণ করে। ফারুকী -তিশার ঘরে নবজাতক আসার পর থেকে এই ধরনের ব্যতিক্রম ও একশান চরিত্রে তাসনিয়া ফারিনই যেন প্রথম পছন্দ প্রযোজক ও পরিচালকদের কাছে।
সব মিলিয়ে মনে হচ্ছে দারুণ কিছু আসছে।
পোস্ট উৎস্বর্গঃ অভিনেতা মোশারফ করিম।মিডিয়া পারায় আজ তাঁর জন্মদিন নিয়ে বেশ হৈ চৈ।
গতকাল রিলিজ হওয়া টিজারটি দেখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






