somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মেয়েটি শুধু আত্ন নির্ভরশীল হতে চেয়েছিল, কিন্তু বিধি বাম.....!

২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মফস্বল থেকে একটি মেয়ে আসছে লিনার গ্রুমিং স্কুলে ভর্তি হতে। মফস্বলের মেয়েরা যেমন গেটাপ নেয় ওরকম গেটাপ। চুলে হালকা তেল দেয়া। থ্রীপিস পড়া। এইচ এস সি পাস করা মেয়েটি শহরে এসেছে কোন একটি বিশ্ববিদ্যালয়ে পড়বে সাথে পার্ট টাইম রোজগার করে নিজে পড়ালেখা করবে এবং সাথে মধ্যবিত্ত পিতামাতাকে সাহায্য করবে। তার কোন এক বান্ধবী তাকে বলেছে কিছু করতে হলে তো স্মার্ট হতে হবে।তাই স্মার্ট হতে হলে গ্রুমিং স্কুলে ভর্তি হতে হবে।এখন দেখতে স্মার্ট না হলে জব পাওয়া মুশকিল।

মেয়ের সব কথা শোনে তাকে ফ্রীতে ভর্তি করানো হলো। সাধারণত গ্রুমিং স্কুলে ছেলে মেয়েরা মডেল হতে আসে। এই মেয়ে আসছে শহরের সাথে নিজেকে মানানসয় করতে। দেখুন কি আজিব! বর্তমানে একটা মেয়েকে একটা পার্ট টাইম কাজ পাওয়ার জন্যও দেখতে সুন্দর ও স্মার্ট ফাস্ট হতে হচ্ছে।

তো যথারীতি শুরু হলো ক্লাস। সপ্তাহে ২ দিন। ৬ মাসের মধ্যে যে মেয়ে শুদ্ধ করে কথা বলতে জানতোনা, চুলে তেল দিয়ে ঝুটি করতো সে এখন স্পীডি ইংলিশ বলে,হাটা চলা, আচরণ, ব্যবহার, লুক, এক্সপ্রেশন সব মিলিয়ে একজন পরিপূর্ণ মডেল ও আধুনিক মানুষ। এর মধ্যে একটা ফ্যাশন শো এর আয়োজন চলছে। সে নিজ থেকে ইন্টারেস্ট দেখালো র‍্যাম্পে হাঁটবে। বিধি বাম! এই র‍্যাম্পে হাটা তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সে ভুল করে ফেসবুকে তার জীবনের প্রথম র‍্যাম্পে হাটার স্মৃতি শেয়ার করসে। পুরা গ্রামে প্রচার হয়ে গেসে মেয়েটি বেশ্যা। এগুলো যারা করে তারা বেশ্যা হয়। আন্দাজে কিছু না জেনে এমন কোন রিউমার নেই তার সম্পর্কে ছড়ানো হয়নি।

মেয়েটি শুধু মাত্র র‍্যাম্পে হাটার অপরাধে সামাজিক ও পারিবারিক ভাবে লাঞ্চিত হয়। আমাদের দেশের ৭০% মানুষের মানসিকতা নোংরা। একটি ছেলে বা মেয়ে এই প্ল্যাটফর্মে বিজনেস করলে বা জীবীকা নির্বাহ করলে তাকে নোংরা অপবাদ দেয়, আন্দাজে প্রমাণ ছাড়া এমন বিশ্রী ভাবে অপবাদ দেয় যে বনের কোন পশুকে যদি এদের ভাষা গুলো বুঝার ক্ষমতা দেয়া হতো তবে তারা সৃষ্টি কর্তার ঝগড়া করতো। পশু গুলো বলতো,এসব নোংরা নর্দমার কীট, ক্লাসলেস, ক্ষেত, বস্তি গুলোর চেয়ে আমরা বেশি সম্মান ডিজার্ভ করি। আপনি সৃষ্টি কর্তা আমাদের সাথে অন্যায় করছেন। এরা আমাদের চেয়ে নিকৃষ্ট।

মেয়েটি এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস এ পড়াশোনা করসে। নিয়মিত ফ্যাশন শো ফটুশ্যুট করছে, একটা ফোরস্টার হোটেলে ওয়েটারের কাজ করছে। তার মফস্বলে যারা কূৎসা রটিয়েছিল তাদের অধিকাংশই হিংসুক ও নিন্দুক। এরা অপরের সুখ দেখতে পারেনা, অথবা ধর্মান্ধ মৌলবাদী। এরা ঘৃণ্য। এরা পরনিন্দা ও গীবত করে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও নিকৃষ্ট কাজ করে। এরা চোগলখোর।বদমাশ ও ধর্মীয় বা সুশীলতার লেবাস পড়া এক একটা ভন্ড। কে কার পারসোনাল লাইফ কিভাবে লিড করসে?কে কিভাবে জীবন সংগ্রাম করসে? এগুলো নিয়ে কথা বলা একমাত্র অত্যন্ত নিচু মানের নোংরা লোক ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এদের এড়িয়ে চলুন।


গ্রুমিং এর সময় লিনা ও স্টুডেন্টরা।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৫
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×