somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

'ও সে রঙ করা পুতুল '

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারী ন্যাচারাল লুকে বেশি সুন্দর হলেও বাস্তবতা তাদের মেকআপ সুন্দরী বানায়।পুরুষ যতই বলুক না কেন, নারী দেখতে নেচারালি সুন্দর, মেক আপ সুন্দরীদের বাজে দেখায়,সেগুলো মিথ্যা কথা। প্রতিটি পুরুষই নারী কে সুন্দর রূপে দেখতে চায়।নেচারাল লুকে খুব কম মেয়ে কেই মেক আপ সুন্দরীর চেয়ে বেশি সুন্দর দেখায়। যতই মহাপুরুষ ভান ধরুক না কেন চোখের নীচে ডার্ক সার্কেল থাকলে, ফেস তৈলাক্ত থাকলে অধিকাংশ পুরুষ নাক উঁচা করে।

মেকআপ এর জন্য আইলাইনার, শ্যাডো, হাইলাইটার, ফাউন্ডেশন সহ মেকআপের অনন্ত ফিরিস্তি নিয়ে আয়নার সামনে মেয়েরা প্রচুর সময় দেয়।এটা খুবই দুঃখজনক। কারণ এখন অধিকাংশ মেয়েরা মেক আপ করে নিজেকে আকর্ষণীয় রূপে রিপ্রেজেন্ট করে ছেলেদের চোখে সুন্দর দেখানোর জন্য। এটা ঠিক নয়।বুঝতে হবে সৌন্দর্য ভেতর থেকে প্রতিফলিত হয়।মন সুন্দর হলে পৃথিবীর প্রতিটি মানুষকে সুন্দর লাগে।কারো জন্য নিজেকে সুন্দর করা পুওর পারসোনালিটির বৈশিষ্ট্য।

এটা সত্য যে, পরিমিত, সিম্পল ও ন্যাচারাল মেকআপ ছাড়া খুব কম নারী ঘর থেকে বের হয়। একেবারে মেক আপ ছাড়া শুধুমাত্র সে সব মেয়েরা ঘর থেকে বের হয়, যারা ভেতর থেকে কনফিডেন্ট, স্মার্ট এবং আত্ম নির্ভর শীল।এই ধরণের মেয়েরা আমার খুব প্রিয় ও সম্মানিত আমার কাছে। আমার অধিকাংশ মেয়ে বন্ধু এরকম। (মডেলরা ছাড়া)|আসলে মেক আপের মাধ্যমে একটি মেয়ে/ছেলে সম্পূর্ণ চ্যাঞ্জ করা যায়।

অপ্রিয় হলেও সত্য যে অধিকাংশ মেয়ের ড্রিম বয় বিসিএস ক্যাডার(ক্ষেত হলেও সমস্যা নাই) বা ৬ ডিজিট সেলারি পাওয়া ধনী ছেলে অথবা লম্বা ফর্সা বিল্ডার ছেলে। ফলে ড্রিম বয় পাওয়ার জন্য মেক আপ এর আশ্রয় নেয়।

তবে টু বি ভেরি অনেস্ট, মেক আপ যেন একটা যাদু।এক একজন মেক আপ আর্টিস্ট যেন এক একজন যাদুকর। ব্রাইডাল, পার্টিমেক আপ অনেকেই করতে পারেন, একটু প্রাকটিস করলে ২/৩ মাস টিউটোরিয়াল করলে, ট্রেনিং নিলে যে কেউ মেক আপ আর্টিস্ট হতে পারেন। তবে অনন্য শৈল্পিক হলো ফ্যাশন মেক আপ।এটা শেখা সহজ কাজ নয়। প্রচুর সাধনা করতে হত।এই মেক আপ শিল্পীদের হাতে সত্যি যাদু আছে।আপনার বয়স কতো এটা কোন ব্যাপারই না। এমন ভাবে এরা মেক আপ করে বয়স রেগুলারের ৭/৮ বছর কম দেখাবে।বেশি দূর যেতে হবেনা। জয়া আহসান প্রমাণ হিসেবে যথেষ্ট।

যাদুকরী মেক আপ দেখুনঃ
১)


ছবি- নগর বাউল জেমস
মডেল- জুই।
মেকাপ- ভুবন
২)
একই মডেলের আরেকটি মেকআপ দেখুনঃ


ছবি- আমি।

তবে অতিরিক্ত সবকিছুই বিশ্রী। অনেকে এমন ভাবে মেক আপ করে মানুষ নাকি পুতুল বুঝা যায়না।অফিস থেকে বের হয়ে একটু আফমি প্লাজা গেসি। মার্কেটটির পাশে যেখানে সিগারেট ও চা বিক্রি করে সেখানে দাঁড়িয়ে আছি। পরিচিত একজন পারসোনা থেকে ব্রাইডাল মেক আপ করছে। আমার সামনে পড়ার পর হাই দেয়ার পর চিনিনাই। ও নাম না বললে সত্যি চিনতাম না। আচ্ছা এই মেক আপ ৮ ঘণ্টা পর চলে যাবে। তখন তো আসল রূপ টা দেখবে শ্বশুর বাড়ির লোকজন। হুদাই নিজেরে পুতুল বানালো কেন? এদের দেখে জেমসের 'ও সে রঙ করা পুতুল' গানটি মনে পড়ে। আসলে অরজিনাল টাই ক্লাসি। ফেক সবকিছুই জঘন্য। বি রিয়েল। রঙ করা পুতুলের মতো হলে রঙ চলে গেলে অবেহেলিত হতে হবে হয়তো।দুঃখের বিষয় অধিকাংশ ফেকদের পেছনে ছুটে প্রতারিত হয়।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×