somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ইপিজেড-এ চলেছ গণ হারে ছাঁটাই: মোতায়েন রয়েছে সহস্রাধিক সেনাবাহিনী-পুলিশ-RAB-BDR

১০ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ঘটে যাওয়া শ্রমিক বিদ্রোহকে কেন্দ্র করে সরকার মালিকপক্ষকে দেওয়া তাদের অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করছে। ইপিজেড ও আশপাশের বিভিন্ন কারখানায় পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আর তার সাথে গণ হারে চলছে ছাঁটাই। শ্রমিকদের মতে বিভিন্ন কারখানা হতে এ পর্যন্ত অন্তত ৭০০ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিক বিক্ষোভের সময় থেকেই ইপিজেড ও তার আশপাশের এলাকাসমূহে সহস্রাধিক সেনাবাহিনী-পুলিশ-RAB-BDR মোতায়েন রয়েছে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন কারখানা হতে এই কয়েক দিনে কমপক্ষে ৭০০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাটাইয়ের পূর্বে তাদেরকে কোনরকম গোলযোগের পরিণাম 'ভয়ঙ্কর' হবে বলে শাসায় পুলিশের কর্মকর্তারা। শুধু তাই নয়। যেসকল শ্রমিক তাদের ন্যায্য দাবি-দাওয়ার আদায়ের জন্য বিভিন্ন সময় শ্রমিকদের পক্ষে কথা বলেছে এমন প্রায় ৩৫জনের ছবি সংবলিত পোস্টার ইপিজেড এলাকায় টানিয়ে দিয়ে বলা হয়েছে যে তারা আর কখনো ইপিজেড-এ কাজ করতে পারবে না। এভাবে রাষ্ট্র পুঁজিপতিদের স্বার্থ রক্ষার্থে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

বর্তমানে রাষ্ট্র চরম ফ্যাসিস্ট আচরণে আবির্ভুত হয়েছে। কারখানা এলাকায় বিভিন্ন সময় সংঘটিত শ্রমিক হত্যার বিচার বা ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয় নিশ্চিত করা তো দূরের কথা, রাষ্ট্র শ্রমিকদের দাবি আদায়ের সকল পথ রুদ্ধ করে দিয়েছে। আজ কোন শ্রমিক তার ন্যায্য দাবির কথা তুললেই তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। রাষ্ট্রীয় বাহিনী এবং স্থানীয় মাস্তান বাহিনী দিয়ে মারধর, হয়রানি করানো হচ্ছে। এভাবেই দিনের পর দিন নিপীড়িত শ্রমিকরা যখন বিক্ষোভে ফেঁটে পড়ছে তখন শাসক শ্রেণীর মিডিয়া এটাকে নৈরাজ্য ও ষড়যন্ত্রের রূপ দিচ্ছে। অথচ শ্রমিকদের ওপর এই অন্যায় চলাকালে দেশের সকল প্রকার মিডিয়া নীরব। তারা এখন দিন বদল, ডিজিটাল বাংলাদেশ, আর দুই নেত্রীর বাড়ী নিয়ে ব্যস্ত। আর তাদের সাথে সাথে এদেশের মধ্যবিত্ত-বুদ্ধিজীবী শ্রেণীও শাসকদের শোনানো গানে মাথা দুলাচ্ছে।

আমরা নির্বাচন পূর্ববর্তী সময় হতে বলে আসছি, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার নির্বাচিত হতে যাচ্ছে যার মাধ্যমে এদেশে সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়িত হবে। সেই সমঝোতার ভিত্তিতেই মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠান লাভ করে এবং তার পরপরই সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী মিশনে আত্মনিয়োগ করে। এই মিশনের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে দেশবিরোধী বিভিন্ন চুক্তি, এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর প্রদান, টিপাইমুখ বাঁধের পক্ষে প্রচারণা, শ্রমিক তথা আপামর জনসাধারণের প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার হরণে সর্বশক্তি নিয়োগ, কালাকানুন পাশ ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, হচ্ছে।

এই মূহুর্তে যে ধরনের নিপীড়নমূলক কার্যকলাপ চলছে তা ভবিষ্যত পরিকল্পনার ড্রেস রিহার্সেল মাত্র। এর বিরুদ্ধে এখনই রুথে দাঁড়ানো না গেলে এর পরিণতি হবে ভয়াবহ। তাই জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সকল দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানাচ্ছে, সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদ ও ধনীক শ্রেণীর স্বার্থরক্ষাকারী দেশবিরোধী দলসমূহের লেজুড় ত্যাগ করুন। শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের রাজনৈতিক শক্তি গড়ে তুলুন। ঐক্যবদ্ধ কণ্ঠে আওয়াজ তুলুন:

> কথায় কথায় ছাঁটাই, হয়রানি চলবে না।
> শ্রমিক হত্যার বিচার চাই।
> শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ন্যায্য মজুরি, পিসরেট দিতে হবে।
> শ্রমিকসহ জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ চলবে না।
> টিপাইমুখ বাঁধ প্রতিহত কর।
> এশিয়ান হাইওয়ের নামে করিডোর দেওয়া চলবে না।
> সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়ন প্রতিহত কর।


জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৩
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×