ছোটকালেই ছেলেকে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার জন্য আম্মা পড়ার তালিকায় নজরুল - শওকত ওসমানদের সাথে নবী সাহাবীদের জীবনী আর ইসলামী ম্যাগাজিন তুলে দিতেন । সেইসব ম্যাগাজিনের গল্প বা প্রবন্ধগুলোতে দেখতাম দাড়ি টুপিওয়ালাদের অসম্মান করে খল চরিত্রগুলো তাদের বলছে রাজাকার , দালাল ইত্যাদি । এখন ও নিশ্চয়ই তা অব্যাহত আছে । মাদ্রাসা ছাত্রদের মনে এখনও ৭১ এ টুপি দাড়িওয়ালা কিছু জামাতিদের কুকর্মের জন্য রাজাকার গালি শোনার ভয় আছে । জঙ্গী ততপড়তার সাথে যুক্ত না হয়েও পুলিশি হয়রানির শিকার হওয়ার ভয় আছে । কিন্তু আপনি যদি এই গালি থেকে পুরো আলেম সমাজকে বের করে আনতে চান একটু চিন্তা করে দেখুন শাহবাগের প্রজন্মচত্তর কি আপনাদের সেই সুযোগ করে দিচ্ছেনা । কোন দল করতে হবে না , কোন ভাস্কর্যে ফুল দিতে হবেনা ( যা আপনাদের চোখে হারাম) । শুধু বের হয়ে আসুন মাদ্রাসা আঙ্গিনা , মসজিদ বা ঘর থেকে । ১৯৭১ সালে বিদেশী শুকর শাবকদের সঙ্গে নিয়ে যারা আপনার পূর্ব পুরুষদের নির্বিচারে হত্যা করেছিল, ধর্ষন করেছিল আপনার মা-বোনদের তাদের ফাঁসির দাবি নিয়ে এসে জনতার কাতারে দাড়াবেন । ইতস্তত করছেন , আপনার আগেই অনেক মাদ্রাসা ছাত্র দাড়িয়ে গেছে । আন্দোলনে অংশগ্রহন করেছেন শোলাকিয়া ঈদ জামাতের ঈমাম আর ও কত ব্যাক্তি যাদের হয়তো আমি চিনিনা কিন্তু আপনি শ্রদ্ধা করেন । কেন আপনি কতিপয় রাজাকারদের কৃতকর্মের জন্য নিজেকে ছোট ভাববেন । আপনারা সবাই মিলে যদি নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবি নিয়ে জনতার সাথে একাত্নতা পোষন করেন ভবিষ্যত প্রজন্ম বিপথগামী কিছু শুকরশাবক নোংড়া রক্তের মানুষের জন্য আপনাদের দায়ী করবেনা । বরং আপনারা মাথা উঁচু করে ভবিষ্যত প্রজন্মকে বলবেন আমি ও দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলাম । এখনই যথার্থ সময় আত্নবিশ্বাস নিয়ে নতুন যুগে মাথ উচু করে দাড়াবার ।
হুজুরদের সম্মান পুনঃপ্রতিষ্ঠার যথার্থ সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
=ভালোবাসার কাব্য=

মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।