somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানি পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বাঙ্গালীবিদ্বেষ-প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পাঁচ জন বাচ্চাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করলে পাঁচ রকম উত্তর পাওয়া যাবে ।কারন প্রত্যেক বছর তার পাঠ্যবইয়ে ইতিহাস বদলে যায় । বিশ্বের আর কোন দেশের মানুষ তাদের ইতিহাস নিয়ে এতো কনফিউজড কিনা আমি জানিনা । তবে ভুলে ভরা সাম্প্রদায়িকতায় পূর্ণ আত্নদাম্ভিক ইতিহাস শিখিয়ে শিশুদের কচি মনকে কলুষিত করার রেকর্ড আছে আর একটি জাতির, পাকিস্তান । পাকিস্তানের National commission for Justice and peace নামক একটি সংস্থা দেশটির সবগুলো প্রদেশে পঠিত ১ম ধেকে দ্বাদশ শ্রেণীর সবগুলো বই গবেষনা করে একটি সেমিনার করে যার শিরোনাম ছিল এরকম ‘Taalim Ya Nafrat ki Aabiari’ । এই রকম শিরোনাম করার কারন হল গবেষনায় দেখা যায় ২২ টি বইয়ের প্রায় ৫৫ টি অধ্যায় বাংলাদেশী ,হিন্দু , খ্রিষ্টান ও ভারত বিদ্বেষে ভরা ।সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার ও বিষোদগার করা হয়েছে নির্লজ্জভাবে ।

মুক্তিযুদ্ধ সম্পর্কে পাকিস্তানের ৫ম শ্রেণীর উর্দু বইয়ে বলা হয়েছে

“আমাদের্ উচিত ভারতীয় হিন্দুদের ঘৃণা করা কারন তারাই পাকিস্তানকে বিভক্ত করেছিল”।

৮ম শ্রেণীর পাকিস্তান স্টাডিজ এর একটি অধ্যায়ের কয়েকটি লাইন এরকম

“ভারত পূর্ব পাকিস্তানের কতিপয় নেতার সাহায্যে পূর্ব পাকিস্তান আক্রমন করে ও পাকিস্তান থেকে আলাদা করে”।

৯ম ১০ম শ্রেণীতে পাকিস্তানী কিশোররা ৭১ সম্পর্কে বিস্তারিত জানতে পারে । কি জানতে পারে? দেখুন

“পাকিস্তান বিভক্ত হওয়ার কারন :

১. ইয়াহিয়া সরকারের অদক্ষতা
২. পূর্বপাকিস্তানের ব্যবসা-বাণিজ্যে হিন্দুদের আধিপত্য
৩. ভাষা সমস্যা
৪. ৭০ এর নির্বাচন”।

বইটিতে আরও বলা হয়েছে
“পাকিস্তানের শিক্ষাখাত এর নিয়ন্ত্রক ছিল কিছু হিন্দু শিক্ষক । তারা মানুষকে উস্কে দিত পাকিস্তানের বিরুদ্ধে । এ কারনে পশ্চিম পাকিস্তানীদের ঘৃণা করত পূর্ব পাকিস্তানীরা”।

আবার বলা হয়েছে,

“রাশিয়া ভারতকে সাহায্য করেছিল কারন পাকিস্তানে ছিল আমেরিকার সামরিক ঘাঁটি”।

পাকিস্তানের পাঠ্যবইয়ে স্থান পায়নি বাঙ্গালীর ভাষা আন্দোলন , ৬ দফা আন্দোলন , গনঅভ্যুত্থান , শিক্ষা আন্দোলন । ৭১ এর মহান মুক্তিযুদ্ধকে বলা হয়েছে নিছক পাক ভারত যুদ্ধ ।যেখানে পাকিস্তানী সেনাবাহিনী দেশপ্রেমের প্রতীক, ভারত আক্রমনকারী আর বাঙ্গালীরা বিশ্বাসঘাতক , ভারতীয় দালাল । এভাবে পাকিস্তানীদের মনে শৈশব থেকে বাঙ্গালীদের বিশ্বাষঘাতক জাতি হিসাবে পরিচিত করে রোপন করা হয় সাম্প্রদায়িকতার বীজ।

এবার আমার পয়েন্টে আসি । জাপানের পাঠ্যবইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন আক্রমন ও চীনাদের উপর জাপানীদের অত্যাচারের বিষয়টি এড়িয়ে যাওয়ার কারনে চীনা সরকার রাষ্ট্রীয়ভাবে অনেক আগে প্রতিবাদ জানায় কিন্তু বাংলাদেশ এর কোন সরকার কি এ পর্যন্ত পাকিস্তানীদের ঘৃণ্য এই ইতিহাস বিকৃতির প্রতিবাদ একবারও কি করেছে ? করেনি । কারন সামরিক অপশক্তি আর নির্বাচিত অগণতান্ত্রিক সরকারগুলো নিজেরাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনো করেছে বিকৃত আবার কখনো লুকিয়ে রাখার চেষ্টা করেছে , আবার কখনো ইতিহাস পরিনত হয়েছে একক ব্যাক্তির গুনগাথায় । এইসব মেরুদন্ডহীন সরকারগু্লোর কাছে প্রতিবাদ আশা করা মূর্খের স্বর্গে বাস করার নামান্তর । এখনই যথার্থ সময় আমাদের জন্য ইতিহাসের প্রতিটি নায়ককে তার পূর্ন সম্মান দিয়ে সত্যকে স্বীকার করে নেয়া এবং পরাজিত শক্তিকে সত্য ইতিহাস স্বীকার করে নিতে বাধ্য করা ।

তথ্যসূত্র :
১.eurasia.com Pakistan
২.the radical truth (পাকিস্তানী ব্লগ)
৩.jihad watch
৪.what are we teaching our children –Raza Rumy (e tribune)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯


বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

×