ইচ্ছা করছে পুড়া ভুখন্ডকে এক তাল পিণ্ড বানিয়ে আকাশে ছড়িয়েদিই
ইচ্ছা করছে সমস্ত জলরাশিকে তোলপাড় করে দিয়ে
ভেজা নেকড়ার মত নিংড়ে নিয়ে হাইড্রোজেন অক্সিজেন বাতাসে মিলিয়ে দিই ।
যদি এক টুকরা বারুদ হতে পারতাম
কিংবা নিতান্তই ঘুনে পোকা
তাহলে তাবত অক্ষর কারখানাকে ছারখার করে দিয়ে
শ্রমদাসত্ব থেকে তোমাকে মুক্ত করে জন্মের ঋণ শোধ করতাম,
কিন্তু না কিছুই হবার নয় যদিও তুমি মেরুদণ্ড খাড়া করে রাখতে বলেছিলে ,
চার দশক বিভিষিকায় কেটে গেল
তিলে তিলে মস্তক নোয়াতে নোয়াতে আর উপরে তুলতে পারি না
আজ আমি তিন মাথাওয়ালা পোদনির্ভর এক হাস্যকর প্রাণী ।
কতকাল নীলাকাশ দেখি না !
একটুও গুমড়ে কাদি না
ভাবছ? যন্ত্রনায় আকাশের নীল গাঢ় হয়ে নিম্নাঙ্গে ছায়া ফেলে
মোটেও না তবে
আজকে ভীষণ লজ্জা পাচ্ছি আমার অক্ষমতার জন্য
শ্রীহিন কংকালের জন্য
এ বস্তু আমার একার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


