somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল-রাস্তা

১৭ ই মে, ২০১২ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বোধ করি বাহনটা সঠিক-ই ছিল। মানে পথের পরিমাপে প্রয়োজনীয় গতি সাপেক্ষে। আমি সর্বান্তকরণে চালক বলিতে নমঃ নমঃ। চালক-আরোহীর ক্ষিপ্রতায় পথ ক্রমাগত সরে যায়।ছায়া-বীথির মাঝ বরাবর,কখনও মিষ্টি রোদ গায়ে মেখে ,ফুরফুরে বাতাস লাগিয়ে ধেয়ে যাচ্ছি।

আহা! পথের আনন্দ যে এত মধুর জীবনে কল্পনাও করিনি। অবশ্য পথ বলতে নির্দিষ্ট পথ -চেনা পথ ,একেবারে মুখস্ত পথ।

বেশ মুশকিলে পরা গেল । যত অগ্রসর হই ততই ধাঁধা লাগে।পথ-সংক্রান্ত পরস্পরের সংশয় জাগে। ভুল পথে আসিনিত? পরক্ষনেই সংশয়ের পাতলা মেঘ কেটে গিয়ে বিশ্বাসের দৃড়তা ঘোষিত হয়- ভুল হতেই পারে না। এটাই সঠিক পথ-একমাত্র পথ। অগ্রসরতাই বিচক্ষনতা

কিন্তু একি! সরলরেখা বরাবর রাস্তা শেষ হতেই যে বাড়িগুলো নজরে পরছে কোনটাই চেনা মনে হচ্ছে না। জীবনে যেন এই প্রথম এরকম অদ্ভুদ আলাদারকম সুন্দর বাড়ি দেখা হল। যে বাড়িগুলো সাধারণতঃ পটে প্রদর্শিত হয়। নগর-বন্দর,কোলাহল,চেনা সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন । যেন একগুচ্ছ পরিত্যাক্ত আবাস কিন্তু পরিত্যাক্ত নয়।

কখন যে রিদয়-তন্ত্রিতে ঝংকৃত সুরের মুর্ছনা স্তব্ধ হয়েছিল কেউ বুঝতেও পারিনি। তবে এটা বেশ বুঝতে পারছি- দুজনের-ই বুকের মাঝখান থেকে ভীষন ক্ষীন অনেকটা নৈশব্দের মত ডিপ ডিপ শব্দের ভ্রণ প্রকাশের চেষ্টা করছে। দুজনেই দাঁত-মুখ খিচিয়ে আছি যেন কার বিহবলতা প্রকাশ না পায়। প্রাণপন চেষ্টা করছি- শব্দের ভ্রুণ যুগলকে শীতল করবার জন্য যাতে অনুনাদ সৃষ্টি না হয়।

সকল যুক্তি-বিশ্বাসকে ভেংচি কেটে পথ স্পষ্ট করল যে আমরা পথভ্রস্ট। নাহ! আসলে পথ হারিয়েছি। কিন্তু হারানোর একি ছিরি। সম্পূর্ণ অনভিপ্রেত,অপ্রত্যাশিত এক্তি ভুতুড়ে পথে এসে পরলাম।সম্মুখে ধাবিত হওয়া ছাড়া কোন গতি নাই। পিছনের সকল রাস্তা অবরুদ্ধ। অবরুদ্ধ মানে অবশ্য প্রাচির বেষ্টিত ন্য।আমাদের বাহনের জন্য সম্পূর্ণ অনপযোগী। এও হতে পারে পশ্চাদপদ সম্পর্কিত সকল নথি মস্তিস্ক হারিয়ে ফেলেছে।

আশ্চার্যজনক হলেও সত্যি যে বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছি। আশ্চার্য হব নাই বা কেন!সদর রাস্তা বলে কন রাস্তা নাই, এজমালি রাস্তা বলে কোন কিছু নাই। যে পথ মাড়িয়ে চলেছি সবটাই কারো না কারো বহির্বাটি। তবে সবকিছুরই একটা সীমা থাকে। বাধাহীনও বাধাগ্রস্ত হয়। এবং থিক তাই হল। কে বা কাহারা,কি রুপ বা বর্ণ কিছুই বলতে পারবনা। তবে শ্বাসরুদ্ধকর কোন কিছু একটা সম্মুখেই দাড়াল। আত্মারাম খাঁচার মধ্যে স্বস্তি পাচ্ছে না,ছতফট করছে যেন বের হয়ে মুক্ত হবে। অথবা হৃদযন্ত্রটা প্রচন্ড ঘূর্নির মধ্যে পড়ে অসংখ্যবার মোচড় খেয়ে ছিড়ে পড়তে পড়তে পড়লনা। দোলকের মত ঢং ঢং করে দুলতে লাগল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×