somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ বুদ্ধিজীবিরা বেঁচে থাকলে এসময়ে কে কী করতেন? - একটি রোমান্টিসিজমিক হাহাকার

২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেক সময় বর্তমানের বিভিন্ন অবস্থা দেখে ভবিষ্যদ্বাণী করি। ঠিক একইভাবে অতীতের কার্যক্রম দেখে একজন ব্যক্তি বেঁচে থাকলে বর্তমানে তাঁর দ্বারা আমরা কীভাবে উপকৃত হতাম, সেরকম একটি অনুমান করা সম্ভব। যেমন মুনীর চৌধুরী বেঁচে থাকলে হয়তো বাংলা টাইপিঙের ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আসতো কিংবা নাটকের বর্তমান ধারা বিভিন্ন দিক দিয়ে আরো শক্তিশালী হতো। কারণ মুনীর অপটিমা নামে তিনিই প্রথম বাংলা টাইপিঙের ছাঁচ উদ্ভাবন করেন; জীবিত থাকা অবস্থায়ই তিনি অনেক শক্তিশালী নাটক লেখেন যা নির্দেশ করে পরবর্তী সময়ে বেঁচে থাকলে তিনি এরকম আরো কিছু কাজ করতেন, যা দিয়ে জাতি উপকৃত হতো।

শহীদ বুদ্ধিজীবিদের অতীত কার্যক্রমকে ভিত্তি ধরে এরকম কিছু কি লেখা যায় যেখানে তাঁরা বেঁচে থাকলে আজকের দিনে তাঁদের ভূমিকা কী হতো? তাঁদের দ্বারা এই বাংলাদেশ কতোটুকু ও কীভাবে সমৃদ্ধ হতো? জানি, ব্যক্তি বেঁচে থাকলে বদলায়। তাঁরা বেঁচে থাকলেই যে এগুলো করতেন, তাও হয়তো ঠিক নয়। আবার বেঁচে থাকলে তাঁরা হয়তো এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেন, যেগুলো আমরা কল্পনা করতেও অপারগ।

হয়তো এটা এক ধরনের রোমান্টিসিজম! কিন্তু অতীতের কার্যক্রমকে ভিত্তি ধরে এই কাজটুকু করলে যেটা হবে, আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্মের মানুষ তারা জানতে পারতাম কী অসম্ভব গুরুত্বপূর্ণ ও অমূল্য ব্যক্তিদের আমরা হারিয়েছি। যে বন্ধ্যা সময় আমরা পার করছি, তাতে এখন এই উপলব্ধিটুকু খুবই দরকার বলে আমার মনে হয়।

অথবা আদৌ এই কাজটুকু করার বা এ ধরনের ভাবনা ভাবার দরকার আছে কিনা, তাও বুঝতে পারছি না। কেমন যেনো এক হাহাকার বোধ থেকে লেখাটি লিখলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×