বন্ধ্যাশরীরেরও প্রতিটি কোষের কালচার থাকে
পানির অভাবে মরে যায় না কোনো স্বেদগ্রন্থি
কালো কালো ফসলের গাছগুলো যেনো হৃদয়চাষের রক্তাক্ত পানি
দ্বারা পুষ্টি পেয়ে পেয়ে প্রতিনিয়ত রক্তবর্ণরূপ-
অ্যানিমিয়া-শরীরেও কি এমনটি দেখা যায় না?
নিস্ফলা মাঠের কৃষকেরও হয়তো পানিপিপাসা তরতরিয়ে যায়
ফেটে যাওয়ার মাঠের প্রতিটি খাঁজের ভেতর।
কোনো শরীরই বঞ্চিত নয় ফসল বোনার অধিকার থেকে
কোনো মন-মনান্তরই ফসলের গোলার চাইতে আলাদা কিছু নয়।
তবে-
চোখের জলে কি ফসল বোনা যায়?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



