গাঁয়ে যেতে যে বাঁশরে পুলটা ছিল সেটা এইবার গিয়ে পাইনি। বিশাল এক সুনসান ব্রিজ সেখানে। ১৯৯৩ এর এক মাঝ দুপুর। আমি তখন এইটুকুন পিচ্ছি। আম্মা আমাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমাচ্ছেন। আমিও চুপটি করে সরে আসলাম আম্মার পাশ থেকে। রাস্তার পাশে আমার বয়সিরা খেলছে। মিশে গেলাম তাদের সাথে। কে যেন বলল--- " এই তোর আম্মা তোরে খুজে" । ভয়ে লাল- নীল - বেগুনি হয়ে গেল আমার দুনিয়। আজ আর রক্ষে নেই।
খুব বেয়ারা ছিলাম। পরাজয় মানতে রাজি হতাম না। ঘাড় বাকিয়ে বললাম ' জীবনও ডাকবে না । আমি বলে আসছি।" এই বার তাল গাছের আড়াল থেকে বেরিয়ে আসল ছেলেটি । চ্যালেঞ্জে বলল " আয় দেখবি" । হাত ধরে নিয়ে গেল সেই বাঁশের পুলটার উপরে, যেখান থেকে আমাদের উঠোন দেখা যায়।
ভয়ে হাত-পা কাঁপতে লাগল। আম্মা আমারে এমনি এমনি মারে।কারনে অকারনে মারে। এমন সময় ছেলে বলল' যা যা তাড়াতাড়ি বাড়ি যা, পারবি তো " বললাম "পারব"।
হনহন করে ছেলেটি পুল পার হয়ে অই পাড়ে চলে গেলে। আর আমি? কিচ্ছু জানি না , চউখ খুলে দেখি দুপুর গড়িয়ে বিকেল ফুরিয়ে সন্ধ্যে ও যাই যাই বলছে, চিৎকার করে কাঁদছেন আম্মা , পাশে আব্বা, বুবু (দাদী), কাকারা ও।
পরে জানলাম, আমি ভাসতে ভাসতে পাশের গ্রামে চলে গেছিলাম। সবাই ভেবেছে আমি বোধ হয় মারা গেছি, তিন ঘণ্টা লেগেছে আমার জ্ঞান ফিরতে।
সেই পুল , বাঁশের পুল, যা পেরুলেই আমার গাঁ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



