তোর সাথে আজ আবার দেখা হবে? ভীষণ অস্থির লাগছে রে। তর সয় না। ইচ্ছে হচ্ছে এখনি যাই তোর কাছে। এত দূরে দূরে কেন থাকিস?
মাঝ রাত অবধি অপেক্ষা করে তোর কি খুব ক্লান্তি লাগে? জানিস আমার ও লাগে। সারাদিন অফিস করে জার্নি করতে ইচ্ছে হয় না। আজ সকালে ও ভাবছিলাম যাব না। শরীরটা ভাল না। তবু পারি না রে সোনাই।
তোর পাশে একটু বসে থাকার লোভ কেবল বাড়ছে আর বাড়ছে। বিশ্বাস আর ভালবাসায় কানায় কানায় পূর্ণ জীবনের লোভ রে সোনাই। বেলা অবেলার দোহাই থাকবে না, কাজের অজুহাত থাবে, সেলফোন কান্নাকাটি করবে না, ফেস বুক বা ব্লগ থাকবে না। শুধু তুই আর আমি হাসব, কাঁদব, ঝগড়া করব , পারলে মারামারি। তবে তুই মারিস না, খুব লাগবে রে।
মাঝে মাঝেই অবাক হই এই ভেবে , তোরে ছাড়া সপ্তাহের পাঁচটা দিন কেমনে বেঁচে আছি। এক্ষুনি বের হব রে । নয়লে তোর কাছে যেতে যেতে অনেক রাত হবে। অপেক্ষা করতে করতে তোর অনেক কষ্ট হবে। অপেক্ষে অনেক কষ্টের না রে? আমি বুঝি, খুব বুঝি। তোর জন্য অপেক্ষা করে করেই আমি বুঝি।
বাক বাকুম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



