somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি মন কাঁদে চলে আসিস.....

২২ শে মে, ২০১১ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব অস্থিরতায় আজকে ব্লগে এলাম। তোর লিখা পড়তে এলাম। দেখতে এলাম কেমন করে তুই একজন ব্লগার হয়ে উঠলি । কথার পিছনে কথা বোনে যাচ্ছিস অবিরাম। সেলফোনের ছোটো মনিটরে তিয়াস মিটছিল না।

পড়তে পড়তে হাসিতে পেটে খিল ধরে এল । এমন করে কেউ লিখে নাকি? পাগল। তাও আমাকে নিয়ে। এত্ত বিশেষণ!! আজীব!!

তোকে চিনি বছর পাঁচেক হয়ে এল , নারে? তুই ও জানিস আমিও জানি আমার প্রিয় মানুষদের তালিকাটা। তবে তুই একটু বেশি বেশি ভুল জানিস। সেই জন্যই আমার উপর রাগ করতে পারিস। এমন কেন তুই? ওড়নচণ্ডী আবার বড্ড ধীরস্থির। ভাবুক আবার ভাবনা ছাড়াই কথা খই ছড়িয়ে দিস। খুব আদর করতাম তোরে , করতাম বললে ভুল বলব এখন করি। খুব।

মাঝখানের ক'টি দিন কেন জানি দুরত্ব ছিল। খুব অভিমান জন্মেছিলো তোর উপর । যত্ত সব উল্টাপাল্টা কাজ করছিলি। তারপর ও যখন সামনে আসলি বেমালুম ভুলে গেলাম সব । তুই কিন্তু ভাব ছাড়লি না। হাতে একটা চিঠি ধরিয়ে চলে গেলি হনহনিয়ে। বিশাল চিঠি। চার পাতা। পড়তে পড়তে কান্না আসল। অগনিত স্বপ্নময় খোলা চিঠি হাতে নিয়েও মনে হচ্ছিল না আমাকে ঘিরে কারো এত্ত স্বপ্ন আছে। বিশ্বাস হয় না এত্ত বড় শ্রদ্ধার আসনে আমি!! এত বেশি প্রত্যাশা কেন করিস ভাই?
আমার বিয়ের খবরটায় খুশি হলি না বেজার বুঝলাম না। স্বপ্ন ভাঙ্গার ভয় পেয়ে বসলো তোরে। আমি কিন্ত ভয় পাই নি। সোনাই বড্ড ভালোবাসে আমার স্বপ্নগুলো। এইবার খুশি হইছিস?

সাস্টএ আসলি এই তো সেদিন। পিচ্ছি বলেই ডাকতাম । পলক ফেলার আগেই বড় হয়ে গেলি । আমাকে বসিয়ে দিলি রক্ত করবীর নন্দিনি'র আসরে!! কেমন মুখের উপর বলে দিলি " গল্পের নন্দিনীর সাথে কোন কিছুতেই তাকে খাটো করা যাবে না। সেও মায়াবতী, স্নেহশীলা, ভালবাসায় পূর্ণ কিন্তু প্রয়োজনে তার চেয়েও বেশী প্রতিবাদী আর দৃঢ়।" । চোখে জল আসে, ভাল লাগার জল। এত্ত ভাল কেন বাসিস? খুব তো বললি আমার সাথে দেখা করতে নাকি " বিশেষ কিছু দিনের অপেক্ষায় থাকতে হয়।" বিশ্বাস কর কথাটা সত্যি না। যদি মন কাঁদে চলে আসিস ........


সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১১ দুপুর ১২:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×