আমরা সবাই এক ছিলাম। একটি ভালবাসা কে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করতাম । প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হয় সেই ভালবাসা ।হাসে, খেলে, গান করে, কবিতা পড়ে। আমরা খুশি হই।
আমাদের ভালবাসার কোন সংবিধান আমার ঘাটাই নি। আমাদের সবার প্রতি সবার বিশ্বাস আমাদের পথ দেখিয়েছে ১২ বছর। কাল রাতে জানলাম আমি ভুল, আমরা ভুল, আমাদের ভালবাসা, বিশ্বাস ভুল। আমাদের ১২ বছর ভুল। আমরা সবাই আমাদের ভালবাসার ভাল চাই না। সদ্য আসা নুতন মানুষ টি সঠিক । কারন আমরা পুরনো , আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। আমাদের কে নুতন করে নিয়েম করে ভালবাসতে হবে। লিখিত নিয়মে বিশ্বাস আর ভালবাসা পাওইয়া যায় কাল জানলাম। তবে আমি টা চাই না। যেমন করে চাই না ১২ বছরের লালিত ভালবাসা মরে যাক।
১২ বছরের ঐতিহ্য বনাম ভবিষ্যতের বাহক। কে সঠিক? উত্তর চাই না । কে দিবে? আমাদের পথচলাটাই ভুল। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ম করে নাকি বাঁচিয়ে রাখবে আমাদের স্বপ্নের জায়গাকে।
আমার কিছু করার নেই, আমি কতটা নিরুপায় এবং কেন শুধু নিজেই জানলাম, ১২ বছরকে জানাবার অবসর পেলাম না।
ভালবাসার, বিশ্বাসের জায়গাটি ভুল ছিল, থাকুক। কিচ্ছু যায় আসে না আমার, কিচ্ছু করার ও নেই আমার। ভালবাসার নীতিমালা আমার হাতে নেই , ভালবাসার জন্মদাতাকে বিশ্বাস করেই ভালবেসেছিলাম। তবু সব ভাল হউক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



