--- ওমর আলী
অরণ্যের মধ্য দিয়ে হেঁটে যেতে একদা দুপুরে
দেখলাম, একটি লোক বসে আছে দূরে
একটি গাছের নীচে, যত্ন সহকারে
কি যেন দেখছে তার হাত দুটো নেড়ে বারে বারে।
পরনে ছিন্ন বেশ, এলোমেলো দীর্ঘ চুল বিশুষ্ক, মাথায়,
অস্থির পুরুষ এক মনে হলো, আমাকে দেখেই ইশারায়
ডাকলো নিজের কাছে আদেশের মতো।
নিকটে গেলাম আমি, দেখলাম, সে পরীক্ষারত
মৃত মানুষের শাদা হাত, পা, মাথার হাড় নিয়ে,
সবুজ ঘাসের পরে রাখলো সাজিয়ে।
বললো, "কবরে শুয়ে ছিল এই রূপবতী নারী,
সে যদি জীবিত হয়, আমি তাকে ফিরে পেতে পারি"।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


