somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

How do I learn my english? - অর্থ - কিভাবে করি আমি শিখি আমার ইংলিশ?

১০ ই জুন, ২০১২ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আহ, এমনিতেই লেখার হাত নইক্কা আমার। তার উপর আমার গুরুর আদেশ ব্লগ লিখতে হইব। সামহোয়ারইন ব্লগ না। পুরোদস্তুর ইংলিশ ব্লগ। আমি তো এখন চোখে সরিষা দেখি - ইংলিশ তো ভালো পারি না। বলবারও পারি না, লিখবারও না। পড়তে গেলে সব লাইনের অর্থ বুঝি না - ভোকাবুলারি স্টক কম। শুইনা ৪০% বুঝি আর ৬০% বুঝি না। আমার অফিসের ফরেন ম্যানেজার তো এহন আর আমার লগে কতা কয় না। খালি স্কাইপি তে লিইখা দেয়। টেকনিকেল কাজ করি বইলা টেকনিকেল লেখাগুলা বুঝি। ঘুইরা ফিইরা একই ওয়ার্ড। বিজনেস রিকোয়ার্মেন্ট গুলা আবার আরেকজনে আমারে ট্রান্সলেট কইরা দেয়। হেয় আবার আমার বিডি অফিসের মাথা। সুযোগ বুইঝা গত রিভিও মিটিংএ দিল আমারে বাশ মাইরা - আমার ইংলিশ প্রোফিসিয়েন্সি কম। ০ পাইছি। /:)

যাই হোক। আমি তো আর কম চেষ্টা করতেছি না। গত ১০ বছর ধইরা ইংলিশ শিখার চেষ্টা চালায়ে যাইতেছি। একবার ১০০০০ ওয়ার্ডের এক চাইনিজ ভাইয়ের (না বইনের ঠিক জানি না) ডকুমেন্ট নিয়া বইসা পড়লাম। ওয়ার্ডের অর্থ মুখস্ত করি। তবুও ঠিক জুইত পাইনা। ঐ ওয়ার্ড দিয়া বানানো সেন্‌টেন্স গুলার অর্থ কেমুন জানি খোয়া খোয়া লাগে। এক ছুডু ভাইয়ের লগে লজ্জা সরমের মাথা খায়া ব্যাপারডা শেয়ার করলাম। ছুডু ভাই আমার অনেক অনেক চিন্তা কইরা অনেক অনেক এক্সপেরিমেন্ট চালায়া কইলো আমার নাকি ইংলিশ গ্রামার এর যালাই ছুইটা গেছেগা। ও মবিন কস কি? অহন আমারে গ্রামার শিহাইবো কেডা?

বাপে তো ওপারে(আল্লহ্‌ ওনারে বেহেস্ত নসিব করুক - বড়ই ইমানদার মানুষ ছিলেন। আমি আমার এই অনেস্ট বাপটারে নিয়া বড়ই গর্ব বোধ করি। :D)। তো বাপের কাছে আমার ইংলিশের টেনস্‌ নামে কি জানি একটা আছে/:) ঐডার হাতেখরি(মানে হাতে ছড়ির বারির উদ্বোধন)। কিয়ের কি? বাপে কয় টেনসে্‌র কতা আর আমি থাকি আমার টেনসন নিয়া- কহন বাপধন আমার আবার হাতেখরি/:) দেয়।

ইস্কুলে এক ছার আছিলো। তিনি কেমনে কেমনে জানি আমার মাথার ভিতরে টেনসের কয়েকটা চেহারা ডুকায়া দিলো। আমিতো ঐগুলা দিয়াই অনার্স পাস কইরা চইলা আইলাম। অহনতো খাইছি ধরা। আমি বলি - কেন?... আমারে ঐ অশিক্ষা কুশিক্ষা না দিলেকি চলতো না? জিগাই সবারে যারা যারা আমারে ইংলিশ শিখাইছে। কনতো present perfect tense এর গাইয়া খাইয়া টাইপের একটা উদারন জেইডা আপনে হরহামেশা ব্যবহার করেন। এই যেমন কইতারেন - "আমি নুডুলস্‌ পাক করিয়াছি" - কখনো কাউরে বলছেন এই কথা? মনে কইরা দেখেন তো। তো এইগুলা শিখাইছে আমারে। আফনারেও শিখাইছে। কিন্তু আফনে যদি আমার লগে একমত না অন তো আফনার পড়া এইখানেই স্টপ করেন।



আর যারা মনে করতাছেন হ হ তাইতো তাইতো। তাইলে এর পরের ব্লগডা আপনের জইন্যো।


সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০০

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

বাংলাদেশের অর্থনীতি আজ যে কঠিন বাস্তবতার মুখোমুখি, তা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ দুই দশকের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আর্থিক অব্যবস্থাপনার ফল আজ রাষ্ট্রকে... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : বনলতা সেন - সিনেমা [স্পয়লার এলার্ট]

লিখেছেন জাহিদ অনিক, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:১৪


সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

×