somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেজার হান্ট - জিপিএস ট্রেকিং....

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে ঘুমাতে যাওয়ার আগে বলা হয়েছিল সকাল ৭ টার মধ্যে কমিটিতে রিপোর্ট করতে হবে। কিন্তু সবাই এতো ক্লান্ত হয়ে পড়েছিল যে ম্যানেজমেন্টের লোকজনই সকাল ৮ টায় ঘুম থেকে উঠল।

ঘুম ভেংগে জেগে দেখি বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি। বেশ শীত শীত একটা ভাব। বৃষ্টির মধ্যেই আমাদের সবগুলো টিমকে পাশের মাঠে নিয়ে যাওয়া হল।


[বৃষ্টি মাথায় মাঠে আমরা সবগুলো টিম]

ওখানে টিমের সবাইকে ১ ফুট মতো লম্বালম্বি ভাবে দুটুকরো করা একটি পাইপ আর একটি মার্বেল হাতে ধরিয়ে দিল। সবাই মিলে পাইপগুলোর সাহায্যে মার্বেলটিকে গড়িয়ে গড়িয়ে কিছু দুরের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। নিয়ম হলো পাইপ থেকে মার্বেলটি পড়ে গেলে আবার প্রথম জায়গা থেকে শুরু করতে হবে। যে দল যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তাদেরকে তত তাড়াতাড়ি পরবর্তী টাস্ক দেয়া হবে। আমরা দ্বিতীয় বারে সফল হয়েছিলাম।


[মার্বেল রোল করাচ্ছে একটি টিম]

এরপর আমাদের প্রত্যেকটি টিমকে একটি করে জিপিএস ডিভাইস দিল। আগাগোরা ভোটকা মতো এমন জিনিস জীবনে প্রথম দেখলাম। আজিব এক জিনিস। এই মুহুর্তে আমি পৃথিবীর কোন অক্ষাংশ-দ্রাঘিমাংশে দাড়িয়ে আছি তা ডিসপ্লেতে দেখায়। আবার আমি অক্ষাংশ-দ্রাঘিমাংশ বলে দিলে ডিসপ্লেতে দাগ টেনে রুট বলে দেয় কোনদিকে যেতে হবে। এটি সরাসরি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা সেটেলাইট গুলো থেকে ডাটা নিয়ে কাজগুলো করে। খুবও এক্সাইটিং জিনিস। তো আমাদেরকে একটি অক্ষাংশ-দ্রাঘিমাংশ লিখে দিল। জিপিএস ডিভাইসের দেখানো রুট ধরে সেখানে যেতে হবে।


[জিপিএস ডিভাইসে লোকেশন ইনপুট দিচ্ছে মুগ্ধের টিম]

তো এই ডিভাইসটা ধরে শ্যামলী আর আগেরগাঁও নামক জায়গাটা পুরো চষে ফেললাম। প্রায় ২ ঘন্টা ঘুরে ঘুরে গন্তব্যে পৌছালাম। সেখানে কমিটির একজন থাকবে বলেছে। একে একে সবগুলো টিম চলে আসলো। কমিটির টিকিটাও দেখতে পারছি না। একটি টিম কমিটিকে ফোন করল। ওরা বলল, কমিটির লোক জায়গাতেই দাড়িয়ে আছে। আমাদের তো পুরো মেজাজ খারাপ। জিপিএস ডিভাইস বলছে আমাদের সেট করা লোকেশন থেকে আমরা ৫ মিটার দুরত্বে দাড়িয়ে আছি। ৫ মিটার দুরত্বের মধ্যে কয়েকটি ছাপড়া ঘর আর দুইটি বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে কমিটির লোকটি কোথায় দাড়িয়ে আছে?


[ম্যানেজমেন্ট টিম - মাঝে মাঝে আমরা ওদের পৌছার আগেই ডেস্টিনেশনে গিয়ে দাড়িয়ে থাকতাম।:D:D:D]

পুরো ১ ঘন্টা আমরা সেখানে দাড়িয়ে ছিলাম। ভাবছিলাম এর মধ্যে কোন ধাঁধা আছে কিনা। ম্যানেজমেন্ট বলছে তারা ঠিক জায়গাতেই আছে। অথচ আমরা দেখছি না। সবগুলো টিম একই জায়গায় এসেছি। অর্থাৎ ভুল জায়গায় আসিনি। তাহলে??

আসলে ব্যাপারটি ছিল ৫ মিটার দুরত্বের। আগেই বলেছি আমাদের দৃষ্টিসীমায় কয়েকটি ছাপড়া ঘর ছিল। এবং একটি ছাপড়া ঘরের ভেতরেই পিনপয়েন্ট লোকেশনটি ছিল। কমিটির একজন ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে ছিল। কিন্তু আমরা তো আর কারওর ঘরে ঢোকার সাহস দেখাতে পারিনা। /:) খেলাম সবাই পেনাল্টি।

যাইহোক। আমাদেরকে একটি এসএমএস এর মাধ্যমে আরেকটি লোকেশন দেয়া হয়। আমাদের টিম এবার প্রমান করলাম যে জিপিএস ট্রেকিং এ আমরাই সবচেয়ে ওপটিমিষ্ট। ;)

লোকেশনটি ছিল আদাবরের একটি বাড়ির গ্যারেজ। ওখানে আমাদেরকে একটি ধাঁধা দেয়া হয়। আমার ঠিক মনে পড়ছে না ধাঁধাটি কি ছিল। আসিফ আর সাইদ ভাইকে ধাঁধার সমাধান বের করতে দিয়ে আমি বের হলাম খাবার কিনতে। সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। যেইনা গ্যারেজ থেকে বের হয়েছি দেখি মৃদুল ভাইয়ের টিম। তিনজনের চোখই জিপিএস ডিভাইসের স্ক্রিনে। আশেপাশে তাকানোর সময় নেই। আমাকে পাশ কাটিয়ে সবাই সামনে চলে গেল। আমি বিপরীত দিকে হাঁটা ধরলাম। সামনে একটি কলার দোকান দেখা যাচ্ছে।


[ধাঁধার সমাধান খুজছে একটি টিম]


--------------------------------------------------------------------
১ম পর্ব - ট্রেজার হান্ট - Race against you.
২য় পর্ব - ট্রেজার হান্ট - গন্তব্য মিরপুর
৩য় পর্ব - ট্রেজার হান্ট - সিজন III - দি সিটি মেইজ
--------------------------------------------------------------------



সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×