ব্যাবসার প্রয়োজনে সিলেট-ঢাকা যাওয়া আসা হয়। বেশীর ভাগই রাতে।
একটা ব্যাপার প্রতিবারই খুব নাড়া দেয়। তা হলো, নরসিংদি হতে রাজধানী পর্যন্ত পরবর্তী পথে থেকে থেকে যেন বসেছে আলোর হাট! একেকটা গার্মেন্টস/পোশাক শিল্প, ফিলিং ষ্টেশন, অন্যান্য শিল্প কারখানা প্রতিটির ভেতরে বাইরে- প্রবেশপথে জ্বলছে হাজারো বিদ্যুৎবাতি। এদের রয়েছে বিশেষ শিল্প বিদ্যুৎ সংযোগ! ২৪ঘন্টা বিরতিহীন লাখ লাখ মেগাওয়াট বিদ্যুৎ এসব কল-কারখানার সদর দরজা আলোকিত করতে নিঃশেষ হয়ে যায়! বিদ্যুৎ চলে গেলেও নেই ভাবনা! আছে গ্যাস জেনারেটর! পুড়বে মহামূল্যবান প্রাকৃতিক গ্যাস।
আদৌ কি প্রয়োজন আছে এসব আলোকসজ্জার? আর সাধারণ নাগরিকেরা অসহায় লোডশেডিংয়ের হাতে। ডাক্তারকে অপারেশন চালাতে হয় মোমের আলোতে! পরীক্ষার্থী বসে থাকে স্থবির...
এসব অপচয় যদি রোধ করা যায়, তবে আমার মনে হয় দেশে লোডশেডিং কমে আসবে আশাতীতভাবে। সংশ্লিষ্ট সবাই আসুন। আমরা একটু ভেবে দেখি। আমাদের দেশকে আলোকিত করা যায় কি না? আমাদের কারখানা আলোকিত করব প্রয়োজন ভেদে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


