বই রিভিউঃ সব ভুতুড়ে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পূর্নিমার রাতে এক নবজাতককে কোলে নিয়ে ইতস্তত ঘুরে বেড়ায় সাদা পোশাকের এক নারী। কেন? আমেরিকার ব্যাচেলর গ্রোভ গোরস্থানে ঘটে চলেছে রহস্যময় সব ঘটনা। হঠাৎই কোত্থেকে জানি উদয় হয় একটা খামার বাড়ি। তারপর আবার অদৃশ্য হয়ে যায়! সিঙ্গাপুরের ওই বাড়িটায় আসলে কি আছে? কেউ ভিতরে ঢুকতে চায়না কেন! ...... এরকম মোট ৬৬ টি চমকপ্রদ ভৌতিক ঘটনা জানতে পারবেন এই বইটি থেকে। সবই সত্যি, অন্তত লেখকের দাবী সেরকমই। অনেক কাহিনির সাথে সঙ্গতিপূর্ন ছবি (আঁকা এবং ফটোগ্রাফ) লেখকের দাবীকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। পাঠকদের সুবিধার্থে লেখক কাহিনি গুলোকে বিভিন্ন ক্যাটগরিতে ভাগ করে সূচীপত্র তৈরি করেছেন, যেমন; হানাবাড়ি, প্রত্যাবর্তন, তাহলে কে, গোরস্থানে সাবধান ইত্যাদি। লেখক অনেক পরিশ্রম করে বিভিন্ন বিদেশী ম্যাগাজিন ঘেঁটে ঘটনাগুলো সংগ্রহ করেছেন। সেবা থেকে অনেক ভৌতিক গল্প উপন্যাস বের হলেও এধরনের বই এই প্রথম। হররপ্রেমী পাঠক হিসেবে তাই কাল মেলায় সেবার স্টলে বইটা দেখা মাত্রই কিনে ফেললাম। যতটুকু পর্যন্ত পড়লাম বলা যায় হতাশ করেননি লেখক ইশতিয়াক হাসান। বইয়ের প্রচ্ছদ মানানসই। আর দামের বিষয়টা না বললেই নয়, সেবার বইকে এখন আর যাই হোক সস্তা বলা যাচ্ছেনা! হররপ্রেমী পাঠকদের জন্য রেকমেন্ড করছি।
এক নজরে -

বইঃ সব ভুতুড়ে
লেখকঃ ইশতিয়াক হাসান
প্রচ্ছদঃ রনবীর আহমেদ বিপ্লব
ধরনঃ হরর (সত্য ঘটনার সংকলন)
কাহিনী সংখ্যাঃ ৬৬ টি
পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪
মূল্যঃ ৭০ টাকা (বইমেলায় ২৫% ডিসকাউন্টে ৫৩ টাকা)
প্রকাশকালঃ বইমেলা ২০১৩
প্রকাশকঃ সেবা প্রকাশনী
আমার রেটিং: ৭ (১০)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন