somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমীমাংসিত রহস্য সিরিজ - ০১: ভয়নিখের পান্ডুলিপি (The Voynich Manuscript)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


The Voynich Manuscript বা ভয়নিখের পান্ডুলিপিকে "বিশ্বের সবচেয়ে রহস্যময় হস্তলিখিত পান্ডুলিপি" হিসেবে বিবেচনা করা হয়। পোলিশ-আমেরিকান প্রত্নতাত্তিক পুস্তকবিক্রেতা উইলফ্রিড ভয়নিখের হাতে এই পান্ডুলিপিটি আসে ১৯১২ সনে। তার নামানুসারেই বইটি The Voynich Manuscript বা ভয়নিখের পান্ডুলিপি নামে পরিচিত। এটি একটি ২৪০ পৃষ্ঠার একটি বই যার ভাষা সম্পূর্ণ অজানা, পরিচিত কোন ভাষার সাথেই এর ভাষার মিল নেই। জটিলতা আরও বাড়িয়েছে এর মাঝে আঁকা ছবিগুলো। এর পাতায় পাতায় আঁকা বিচিত্র সব রঙিন চিত্র, ডায়াগ্রাম, বিশেষ করে গাছপালার ছবিগুলো এই পৃথিবীর কোন প্রজাতির সাথেই মেলেনা। ফলে পাঠোদ্ধার করা হয়ে পরেছে আরও দুরূহ। পান্ডুলিপির লেখকের পরিচয় অজানাই রয়ে গেছে তবে পান্ডুলিপির কাগজের কার্বন ডেটিং করে জানা গেছে এর পৃষ্ঠাগুলি ১৪০৪ থেকে ১৪৩৮ এর মধ্যে তৈরি করা হয়েছে। ধারনা করা হয় উত্তর ইতালির কোন স্থানে এটা লেখা হয়েছে। পান্ডুলিপি নিয়ে গবেষনা করা অনেকে প্রত্নতত্ত্ববিদ অনেক রকম তত্ত্ব দিয়েছেন। কারও ধারনা, এটি ঔষধ প্রস্তত প্রনালীর কোনবই, কারও আবার ধারনা এটি কোন অপরসায়নবিদের (alchemist) পান্ডুলিপি। আর কেউ কেউ তো আরও একধাপ এগিয়ে, এদের ধারনা এটা পৃথিবীর কারও লেখা না, ভিনগ্রহের কোন অতিথির ভাষায় লেখা পান্ডূলিপি এটি! তবে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেন নি। কাজেই এটি এখনও "বিশ্বের সবচেয়ে রহস্যময় হস্তলিখিত পান্ডুলিপি" হিসেবেই রয়ে গেছে। আগ্রহীরা The Voynich manuscript সম্বন্ধে আরও জানতে চাইলে এই লিংকটায় চলে যান।
Click This Link

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×