somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন-৮১-৯০

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন-৮১
যাই নি ভুলে একাত্তরের
যুদ্ধকথা,
কেম্‌নে ভুলি সেই ভয়ানক
আদিমতা।
সেই সে সময় গেল যারা
উল্টোস্রোতে,
তাদের ক্ষমা যায় না করা
কোনোমতে।
জীবন দিয়ে
শহীদ হলো যারা,
একজীবনে
ধন্য অনেক তারা!

জীবন-৮২
পতাকার বুকে সূর্যের খেলা
রক্তের রঙে আঁকা,
সবুজ জমিনে জীবন যে হাসে
মায়ের মমতা মাখা।
বোনের হাতের মেহেদির রঙ
সেই সে বৃত্তে মিশে,
তৈরি করেছে রক্তগোলাপ
সোনালি ধানের শিষে।
শ্যামল সাগরে টকটকে লাল-
বরণ অরুণ হাসে,
উদার মাঠের সবুজ ঘাসেতে
শহীদেরা মিশে আছে!

জীবন-৮৩
প্রস্তুতি তো চলছে অনেক
দেশ জুড়ে,
বেশ তো সবাই
ব্যস্ত সবাই - ক্যাশ ছেড়ে।
সামনে আছে নির্বাচনের
মহোৎসব,
সেই সুবাদে
নেচে-কুঁদে সব সরব!
বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে
প্রার্থীরা,
ঘুরছে সবাই –
আজকে তাদের তারছিঁড়া!
এমনিতে কি
তাদের দেখা যায় পাওয়া,
নির্বাচনের পরেই
আবার সব হাওয়া!
এমনিভাবেই কাটছে জীবন
আমজনতার,
ক্ষমতাতে আসবে যে কেউ
দিন গোনো তার!

জীবন-৮৪
জীবন এখন বাদুড় হয়ে
উল্টো ঝুলে গাছে,
জীবন চলে উল্টোরথে-
উল্টো পথে আছে।
জীবন হাঁটে উল্টো পায়ে-
ভুল ঠিকানার দিকে,
জীবন যে যায় বেদিশা পায়
আশারা সব ফিকে।
জীবন ছুটে রিভার্স ট্র্যাকে-
কেবল পিছু হটে,
জীবন সে তো উল্টোস্রোতে
শুধুই সাঁতার কাটে।
ঈবন যে হায় দৌড়ে চলে
কোন্‌ অজানার পানে,
জীবনকে আর কেম্‌নে থামাই
কোন্‌ নিষেধের গানে!
জীবনটা যে বুঝতে না চায়
চলে তো ভুল পথে,
জীবনরে তুই কেনো চড়িস্‌
বিপরীত এক রথে!

জীবন-৮৫
জীবনরে কই - ও ভাই জীবন
একটু থেমে দাঁড়াও,
একটুখানি কথা বলে
হৃদয় আমার জুড়াও।
শোনে না তো জীবন – কথা
দাঁড়ায় না এক পল,
জীবন ছুটে অন্ধ হয়ে
মানে না ঝড়-জল।
তবু ডাকি - জীবনরে ভাই
একটুখানি শোন,
জীবন ছুটে যায় চলে যায়
যেন্‌ মিসাইল-দ্রোন!

জীবন-৮৬
জীবন যখন ডাক দিয়ে যায়
যায় না ঘরে থাকা,
জীবনডাকে যাই হারিয়ে
যেখানে মাঠ ফাঁকা।
জীবন হাঁকে বাইরে যেতে
তেপান্তরের পথে,
জীবন যদি ডাকেই – যাওয়া
যায় কি উল্টোরথে?
জীবন-৮৭
জীবনতরী বাইতে গেলেই
ওঠে ভীষণ ঝড় যে,
সেই ঝড়েতে পাল ছিঁড়ে যায়
হাল হয় নড় বড় যে!
তবু আশা না ছেড়ে যাই
বাইতে থাকি নাও,
আসুক তুফান আসুক না ঝড়
জীবনতরী বাও!
এইতো জীবন – হাজার বিপদ-
বিঘ্নকে পাশ কাটাই,
ঘুড়িটা তো গোত্তা খাবেই
ধর্‌ব কষে নাটাই!

জীবন-৮৮
হাসপাতালে হাঁস পাঠালে
হাঁস হয়ে যায় জবাই,
এসব দেখে বন্ধ কথা
থাকি হয়ে বোবাই।
হাঁস শুধু কি
খায় সে চতুর শিয়ালে,
গলদ হবে কোনোরকম-
বলদ বাচ্চা বিয়ালে?!
জীবনটা তো বিরাট প্রহসন,
ডিমপাড়াসব ঘোড়াইতো আপন!

জীবন-৮৯
সহজ কথা বলার মতো
মানুষ তো নেই,
জটিল মানুষ জটিলতায়
হারাচ্ছে খেই।
সহজ ভাষা যাচ্ছে ভুলে
খুব সহজে,
জটিলতায় খাচ্ছে খাবি
জট মগজে!
জীবন তবু যায় শুনিয়ে
সহজিয়া,
কোথায় আছো মানুষরা সব
মরমিয়া!

জীবন-৯০
মনের ভেতর প্যাঁচ লুকিয়ে
মুখে মধুর হাসি,
এমনতর অভিনয়ে
কেমন করে বাঁচি।
পেটের ভেতর কুটিলতা
মুখে চতুর কথা,
এমন করে চলবে কি দিন
বন্ধ মুখরতা!
জীবন তবু যায় যে চলে যায়,
মুখোশ মুখে আমরা নিরুপায়!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×