somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন-৯১-১০০!

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন-৯১
হাতের ভেতর হাত ছিল তার
চোখে ছিল চোখ,
বুকের ভেতর লুকাই আমি
তার সে অমল মুখ।
জীবন পরে কেবল গড়ায়
সময় যে যায় চলে,
একদিন সে উধাও হলো
কিছুই তো না বলে।
সে এখন আর নেয় না খবর
হাসে না সেই হাসি,
কদমতলায় আর বাজে না
শ্যামল-কোমল বাঁশি।
এখন রাধা--আয়ান ঘোষের,
দু'হাত ভরা টাকা--ঘুষের!

জীবন-৯২
শোক কতো আর সইবে তুমি
দুঃখ কতো সইবে,
আর কতোকাল কান্নাসুরে
কষ্টকথা কইবে।
যন্ত্রণাতে কুঁকড়ে থেকে
জ্বালায় তুমি জ্বলবে,
বিষাদগীতি গাইবে কেবল
বিরহকাল চলবে।
একটুখানি হাসলে জীবন
আনন্দিত ঝলমল,
সেই সুখেতে জমবে শিশির
ঘাসের বুকে টলমল!

জীবন-৯৩
রাত-জোনাকি মিটমিটে চাঁদ
দপদপে অই তারা,
তোমায় পেলে হয় উজালা
নেভে তোমায় ছাড়া।
তুমি এলেই চাঁদ ঝলমল
তারার হাসি অপার,
আসলে তুমি জোনাক জ্বলে
কী ঘটে এক ব্যাপার!
না আসলে ঘোর আঁধারে
চাঁদ ডুবে যায় নিশ্চুপ,
জোনাকগুলো হয় যে উধাও
সকল আলো পায় লোপ!
তুমি জীবন
তুমি-ই রসের ধারা,
তোমায় ছাড়া
সব-ই ছন্নছাড়া!

জীবন-৯৪
বক্তৃতাতে খুব পাকা সে
করলে শুরু কথা,
অহর্নিশি বকবকাবে
নেই কোনো অন্যথা।
থামতে যদি বলো তাকে
দেবে ভীষণ আড়ি,
একটানেতে উপড়ে নেবে
তোমার চুল ও দাড়ি!
জীবন ভরে যাও বুঝিয়ে তাকে,
দেখো তবু ঘুরবে একই পাঁকে!

জীবন-৯৫
আশ্বিনেতে বর্ষা নাচে দু’পায়,
বাইরে যাবার নেই যে কোনো উপায়।
ঘরবন্দি মন বন্দি ফ্রেমে,
আসে না যে চিঠি তো নীল খামে।
তাই তো বসে বসে কেবল ভাবি,
কই হারালো বিশাল ঘরের চাবি!
বন্ধঘরে বন্ধু সে তো নাই,
বন্ধ্যাসময় – শেষ তো নাহি পাই।
জীবন তবে এমনি যাবে বয়ে,
জীবন-কথা যাবো কাকে কয়ে?

জীবন-৯৬
চোখের মাথা খাওয়ার বাকি
আর কি আছে,
গোঁফে জবর তেল মেখেছি
কাঁঠাল গাছে।
পাকা ধানে মই দিয়েছি
নিজের ভুলে,
চুন মেখেছি কালির বদল
মাথার চুলে!
জীবন তবু শোনায় যে গান
দুঃখ ভোলার,
জীবন সেতো অন্ধগ্রামে
জ্বালায় সোলার!

জীবন-৯৭
হাত বদলের রাজনীতি আর
কদিন ধরে চলবে,
চেয়ার খেলায় মত্ত সবাই
দেশ নিয়ে কে বলবে।
যাচ্ছে তো দেশ রসাতলে
সবাই দেখেও অন্ধ,
রাজতন্ত্র চলছে যে খুব
লোকের কপাল মন্দ!
চলবে জীবন
আর কতোকাল এমনি,
আমপাবলিক
যেমন আছে তেমনি!

জীবন-৯৮
ভয় দেখিয়ে ভাবছ বুঝি
চালিয়ে যাবে নৌকা,
জনগণ আর নয়তো হাবা
ডোবায় পেলেই মওকা।
জোর দেখিয়ে চাইছো পেতে
ধানের শিষ,
পাবলিকে ঠিক রায় দিতে
ক-রেনা মিস!
জীবন সাজায় তারা,
আমপাবলিক যারা!

জীবন-৯৯
অনেক সময়
জীবন কথা বলে,
অনেক সময়
বিফলে যায় চলে।
অনেক সময়
সময় যেতে চায় না,
অনেক সময়
সময় পাওয়া যায় না।
অনেক সময় - অনন্ত,
অনেক সময় মরণ তো!

জীবন-১০০ (সেঞ্চুরি...)
জীবন নিয়ে অনেক হলো
কাটাছেঁড়া,
এবার তবে কাটুক জীবন
নজরকাড়া!
জীবন নিয়ে কথা বলার
শেষ কী আছে?
তাই তো এবার চুপ মেরে যাই
বকবে পাছে!
বলব এবার অন্যবিধ কথা,
আপাতত জীবন জুড়ে-
থাকুক নীরবতা!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×