কবিতানু
০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতানু
১০১.
আকাশ যখন নীল হারিয়ে
বিবর্ণ এক ছবি,
মরা মাঠে বসেই তখন
রঙ ছড়াল কবি!
১০২.
সময়টাতো নয় অনুকূল
সময় ভীষণ বৈরি,
এই যে সময় – হায় অসময়
তবুও হবো তৈরি!
১০৩.
শাপ দিও না দিও না গাল
দিও না আর বকা,
কথার তোড়ে যাচ্ছি ওড়ে
আমি কচি খোকা!
১০৪.
যাই কোথা – পাই সুবর্ণগ্রাম
কোথায় খিরু নদী,
দুঃখ রেখে নদীর ওপার
হাসতে পেতাম যদি!
১০৫.
নদীর ধারে ঘর বেঁধেছি
নদীকে ভয় কোথায়,
মধ্যে-মাঝে খেপে যদি
হাত রাখি তার মাথায়!
১০৬.
বসত আমার কয়েকদিনের
এই পৃথিবীর ওপর,
এইতো কিছু সকাল-বিকেল
সন্ধে এবং দুপুর!
১০৭.
অন্তরে বিষ-বাষ্প লুকাও
মুখে মধুর হাসি,
অই হাসিতে ভুবন ভোলাও
সর্বনাশা চাষি!
১০৮.
কান্না ঝরে বৃষ্টি হয়ে
দুঃখ টাপুর টুপুর,
কষ্টগুলো নষ্ট করে
তোমার অলস দুপুর!
১০৯
বিষ নামে না যতোই ঝাড়ো
নীলকণ্ঠ হই,
আকণ্ঠ বিষ নীল করে দ্যায়
অমৃত পাই কই!
১১০.
কষ্ট করে নষ্ট পদ্য
আর কতকাল লিখবে,
কবে তুমি বদলে যাবে
কাব্যকণা শিখবে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন