১১১.
রামুতে এ কোন্ আগুনে পুড়্ল বড়ুয়ারা,
পরীক্ষা ভুলে হতবাক বসে পড়ুয়ারা!
পুড়েছে বৌদ্ধবিহার এবং মূর্তিসব,
পুড়িয়ে মারার ঘৃণ্য এ কোন্ মহোৎসব!
১১২.
বসতবাড়িতে সহিংসতায় স্তব্ধসব,
এতে লাভ কার–কার ক্ষতি–আজ সব নীরব!
ধ্বংসযজ্ঞে সব শেষ হলো বৌদ্ধদের,
প্রাচীন অনেক পুরাকীর্তিই শেষ তাদের!
১১৩.
ক্ষতি হলো কার – মানবতার,
সাম্প্রদায়িক সম্প্রীতির!
সঞ্চার হলো মানুষের মনে
এক ঘৃণা আর এক ভীতির!
১১৪.
সবাই কেমন নির্বিকারে দিন করছে পার,
অঘটনের ঘনঘটায় হাসছে নির্বিচার!
কারো কোন উদ্বেগ নেই-নেইতো কোন চিন্তা,
ধ্বংসস্তূপে আগুন দেখো নাচছে কেমন ধিন্তা!
১১৫.
নেই যে কারো বিন্দুমাত্র ভ্রূক্ষেপ,
নেই তো কারো একটুখানি আক্ষেপ!
চলবে বলো এমন করে দিন কতো আর,
আইনের চোখ বেঁধে হবে- দিন ফতোয়ার!
১১৬.
জীবনটা তো কাব্য না,
নদীর মতো নাব্য না!
জীবনটা তো সত্যি এক,
নয় সে বড়ো দত্যি এক!
জীবনটা তো গল্প না,
নয় সে মিছে কল্পনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




