গোলাম সামদানী কোরায়শী
প্রাগ্সর বুদ্ধিজীবী গোলাম সামদানী,
মুক্তবুদ্ধি নিত্যচর্চা করেছেন যিনি।
অসাম্প্রদায়িক চেতনার মহান পুরুষ,
নীতির প্রশ্নে তাঁর ছিল না আপোষ!
আজীবন থেকেছেন শোষিতের পক্ষে,
পুরুষ-নারী ভেদাভেদ ছিল না দু’চক্ষে।
সাম্যকথা বলেছেন অনন্য ভাষায়,
নির্যাতিত গরীব-দুখী থাক্ত তাঁর আশায়!
মুক্তিযুদ্ধ-মুক্তচিন্তার পক্ষে অবস্থান,
অনুবাদে সাফল্যের শিখরে তাঁর স্থান।
সেমেটিক মিথলজি - অনেক গবেষণা,
বাংলা একাডেমী থেকে বাংলায় অধ্যাপনা!
সাহিত্যে-সংগঠনেও ছিল না বিরতি,
গোলাম সামদানী কোরায়শী এক প্রাজ্ঞ অতি।
জীবনভর সৎ-সাহসী নেতৃত্ব প্রদান,
মৃত্যুদিনে স্মরণ করি তাঁর অবদান!
গোসোকো........১১.১০.১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




