somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাছসহ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি.এস.এস.নিউজ ঃ কাঁধে অস্ত্র,হাতে বেত,হাতকড়া,পরনে ইউনিফর্ম,মাথায় হ্যাট ইত্যাদি কিছুই নেই,সম্পূর্ন পরনে সালোয়ার কামিজ মাথায় টুপি দিয়ে টেকনাফের সাবরাং উজাড় হওয়া ঝাউ বাগান এলাকার মসজিদসমূহে টেকনাফ থানা পুলিশ ব্যতিক্রমধর্মী জনসচেনতামূলক অভিযান সর্বমহলে নজর কেড়েছে। পুলিশ দলের সাথে ৩ জনের একটি সাংবাদিক প্রতিনিধি দলও ছিল। গতকাল ১৮ সেপ্টেম্বর ঝাউ বাগান নিধনকৃত এলাকায় থানা পুলিশের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে সর্বশ্রেণীর মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সম হয়েছে। আর এ চমৎকার আইডিয়াটি হচ্ছে থানার ওসি মোঃ জামাল উদ্দিন চৌধুরীর। গতকাল ১৮ সেপ্টম্বর ছিল পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা। এতে মুছল্লী সমাগম ছিল বেশি। আর এ সুযোগের সদ্ব্যবহার করছে টেকনাফ থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে টেকনাফ উপজেলায় সাবরাং উপকূলে নির্বিচারে ঝাউবাগান উজাড়ের ঘটনা। জনসচেনতা সৃষ্টির উদ্যোগে টেকনাফ থানার ওসি মোঃ জামাল উদ্দিন চৌধুরী উক্ত এলাকায় ৪টি জামে মসজি কে টার্গেট করে। দৃইজন এসআই নিয়ে জুমার খুৎবার আগে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই হাজির হন কাটাবনিয়া,কচুবনিয়া,খুরেরমুখ,কুয়াইং ছড়ি পাড়া জামে মসজিদে। ইমাম সাহেবের অনুমতি নিয়ে কাটাবন ও কচুবনিয়া জামে মসজিদের জুমার নামাজের আগে ও পরে ওসি স্বয়ং খুরেরমুখ জামে মসজিদে এসআই আয়ুব,কুয়াইংছড়ি পাড়া জামে মসজিদে এসআই মাহবুব উপস্থিত মুসল্লী সর্বসাধারণকে ঝাউবাগান উজাড়ের ভয়াবহতা তুলে ধরে জনসচেনতামূলক বক্তব্য রাখেন। এরপর লিখিত বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃঢ় ঘোষণা ঝাউ গাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। টেকনাফের পরিবেশ ভারসাম্যহীনতা সৃষ্টির অপপ্রয়াস তথা সমুদ্র সৈকতকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। ঝাউ গাছ কর্তনকারী,নিধনকারী ব্যক্তিরা সমাজ ও দেশের শক্র। বিশেষ করে অত্র থানাধীন সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া,কচুবনিয়া,খুরের মুখ, কোয়াইনছড়ি পাড়া ইত্যাদি সমুদ্র উপকূলীয় এলাকায় কতিপয় অসাধু ব্যক্তিবর্গ ঝাউগাছ কর্তন করার ফলে করাল সমুদ্র যেভাবে তীর ভেঙ্গে আসছে। এইসব ঝাউগাছ কর্তনের ফলে সমুদ্র আরো সহজভাবে কুলকিনারা ভেঙ্গে সাবরাং,কাটাবনিয়া,কচুবনিয়া,খুরেরমুখ ও কোয়াইনছড়ি পাড়া এলাকা অচিরেই গ্রাস করে ফেলবে। এতে এ সব এলাকার সাধারণ মানুষ মারাত্মক হুমকি,তির সম্মুখীন হওয়ার সম্ভবনা রয়েছে। এই সব ঝাউবন কর্তনকারী,নিধনকারী ব্যাক্তিবর্গ দেশ ও জাতির শক্র। এবং এলাকার মানুষের শক্র। সুতরাং তাদে কে প্রতিরোধ করা সামাজিকভাবে চিহিৃত করা সকলের নৈতিক দায়িত্ব। এখন থেকে সমুদ্রপাড়ের কেউ যদি একটা ঝাউগাছ কর্তন করে তাদের ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা সহ সামাজিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে এলাকার সকলের সহযোগিতা বকোন্ত প্রয়োজন। তিনি গাছ কর্তনকারীদের সর্ম্পকে তথ্য প্রকাশ,কিংবা গোপনে থানা পুলিশ,আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×