ইউ আর দ্য মোস্ট লাকি পারসন অন দ্যা আর্থ
লেখক: নিউইয়র্ক থেকে এনা | শনি, ২৪ সেপ্টেম্বর ২০১১, ৯ আশ্বিন ১৪১৮
শেখ হাসিনাকে কাতারের আমির
কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, আমার মনে হচ্ছে, চলতি বিশ্বে আপনিই ভাগ্যবতী প্রধানমন্ত্রী। সারাবিশ্বে সম্ভবত সকল অর্থমন্ত্রীই মন্দার কষাঘাতে ক্ষত-বিক্ষত, কাউকে কেউ হাসতে দেখেন বলে মনে হয় না। এমনি অবস্থায় আপনার অর্থমন্ত্রী প্রাণখোলা হাসিতে পুরো পরিবেশ প্রফুল্ল করলেন। আমির আরো বলেন, এজন্যেই বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে এমন হাসিখুশিতে ভরা অর্থমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায়। গত বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আলথানির মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় কোন এক প্রসঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসিতে মেতে উঠলে কাতারের আমির এমন মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বার্তা সংস্থা এনাকে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
তথ্যসূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


