আমার বন্ধু মাওলানা জিহাদী কে ফোন দিয়ে দেখি খুব ব্যস্ত। -কিরে, এত রাতে কি করছিস?
--আর বলিস না। মাদ্রাসার সবাই বলল, জেগে কাটাবে রাতটা তাই খাবারের আয়োজন করছি। তোকে দশ মিনিট পর ফোন দিচ্ছি।
আমি তো অবাক , সারাদিনের এত ধকলের পর ও কিভাব শক্তি পায়। আজ অবরোধের দিন। দলের এ সকল প্রোগ্রাম এ ওর উপর খুব ধকল যায় আমি জানি। এর কারন ও আছে। পল্টন থেকে সবচেয়ে কাছের শিবির নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রার খুব কাছের মেস্ এর দায়িত্ত ওর হাতে। এখানের সবাই প্রায় ওর মাদ্রাসার। ত্রিশ জনের মতো সদস্য, জনা আশির মত সাথী, কর্মী ও সমর্থক প্রায় দুইশ । সবার সিনিয়র ও। আর ঢাকা ভার্সিটির জন দশেক আছে। এদের কে ও ভালো ভাবে চিনে না, তবে পার্টির নির্দেশ, ওদের কে কিছু জিজ্ঞেস করা যাবে না। ওরা যদি কিছু চায় সব(পার্টির বই,সাহিত্যের বই, সমর অস্ত্র,নেশার যে কোন কিছু ) সংগ্রহ করে দিতে হবে।
মাঝে মাঝে খুব রাগ হয় ওদের উপর। রাত ভর আড্ডা হয়। কিন্তু কিছু বলতে পারে না। আজ ও এখন এবার ডাক পরেছে , কি চায় কে জানে!
-মওলানা, বন্ধুরা এসেছে , ওদের গোসলের ব্যবস্থা কর। আর সকালে নামাজের আগে পাঁচটি টুপি দিবা। রান্নার শেষে তোমরা খেয়ে নিবা, আমাদের বিশ জনেকের মতো খাবার রেখে দিবা আমরা খেয়ে নিব।
--আচ্ছা। আর কিছু লাগবে?
- স্যালাইন থাকলে দিও। রুহুল এর ডায়রিয়া এর মতো। কিন্তু কপালে পুলিশের বারি লাগার কারনে হাসপাতাল এ নিতে পারছি না।
--আমাদের হাসপাতাল আছে না।
দরদে বলে ওঠে জিহাদী ।
-সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যা বললাম তাই কর।
--আচ্ছা।
-শোন , সবার রুম এ তল্লাশি চালাও, যেন কার ও রুমে চাকু বা ভাঙ্গা ইট ও না থাকে।
জিহাদী জানে কারও রুমে কিছু নাই। কিন্তু সবাই জানে কোথায় কি আছে। আজ রাতে আর দেবা কে ফোন দেয়া হল না।
(আগামীকাল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




