গুল্লা সানোয়ারের ইচ্ছে (একটি গুল্লা সানোয়ারের কবিতা)
ইচ্ছে করে শহরের চৌরাস্তার মুক্তিযোদ্ধাকে ভেংগে
মুক্তিযোদ্ধা হয়ে দাঁড়িয়ে পড়ি পাকা সড়কের মাঝখানে।
ইচ্ছে করে লেলিন হয়ে এইদেশকে স্বাধীন করে
কাঁঠগরায় দাঁড়িয়ে দেশজনতার জবাবদিহিতা করি
ইচ্ছে করে হাত তোলে অনুরোধ করে যীশুকে ফিরিয়ে আনি
আবার পৃথিবীতে অথবা আমিই হই সেই যিশু
ইচ্ছে করে মা'য়ের কোলে ঘুমিয়ে থাকা ছোট্রশিশু
চুরি করে আমিই সেই শিশু হয়ে ঘুমিয়ে থাকি তারপাশে।
ইচ্ছে করে জল হয়ে জল'কে ভুলিয়ে- রক্ত হয়ে রক্তাক্ত
ইতিহাস লিখে পৃথিবীকে করে যাই রক্তাক্ত।
ইচ্ছে করে হানাদার হয়ে পৃথিবীর উপর জাপিয়ে পরে
ধর্ষন করি,সভ্যতার জন্ম দিয়ে হই সভ্যতার বাপ।
ইচ্ছে করে বারুদের আগুন হয়ে বরফের গায়ে জ্বালিয়ে
দেই আগুন,আগুনের দিকে হাত বাড়িয়ে খুঁজি বরফের চেয়েও কঠোর শীতলতা
ইচ্ছে করে পৃথিবীর সব নারীকে ভালবাসি
আরো ভালবেসে পৃথিবীকে করি অলংকৃত।
ইচ্ছে করে বই'য়ের মলাটের ভেতর বন্দি সমস্ত কথাকে মুক্ত করে দেই
এই পৃথিবী চিৎকারে ভরে উঠুক।
প্রত্যেকটা বর্ণমালা জীবিত হয়ে গিন্জিহয়ে গাঁ মেলে দাঁড়িয়ে পরুক।
ইচ্ছে করে কৃষিমন্ত্রীকে জুতাপেটা করে দুইটা বলদের
সাথে নামিয়ে দেই মাঠে বেটা বোঝুক ঠেলা -কতটুকু মহান হবার
দরকার ছিলো তারও!
ইচ্ছে করে প্রধানমন্ত্রীকে একদিন না-খাই্য়ে উপোস করে রাখি
ট্রাফিকজ্যামের ভিরে।
ইচ্ছে করে চোখ দু'টোতে খেঁজুরের কাঁটা বিধিয়ে অন্ধ হয়ে
সারাদিন আ্য়নার সামনে ন্যংটা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি।
কখনো ইচ্ছে হয় আমি আমার পুর্ব-প্রেমিকার নতুন প্রেমিক হয়ে
তাকে কষ্ট দেই,আমাকে ভালনা বাসার আকুলতায় তাকে কাঁদাই।
ইচ্ছে করে বিধাতার আদেশ অমান্যকরে গড়াই মাঝির বউকে নিয়ে
পালিয়ে যাই দূরে অথবা বেশ্যার কোলে মুখগুজে ঘুমিয়ে থাকি সারারাত।
ইচ্ছে করে আর কালি দিয়ে নালিখে শরীরের রক্ত দিয়ে
লিখি স্বাধীনতার ইতিহাস ও জয়ের পরাজয়তা।
ইচ্ছে করে সারারাত জেগে জেগে শুধু ইচ্ছে করি!
ইচ্ছে করে আমাকে প্রশ্ন করি আরো বেঁচে থেকে
পৃথিবী থেকে শুধু নেব না দেব?
তাই ইচ্ছে হয়না মুখোস পড়ে লুকিয়ে রাখি সব ইচ্ছে!!
(টাইপমিসটেক ক্ষমাদৃষ্টি)
রচনাকাল
মস্কো'০৪
প্রকাশ: এথেন্স(বাংলাটাইমস্)
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।