somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা শহীদ আব্দুল জব্বার বনাম কম্পউিটার বশিারদ মোস্তফা জব্বার

১৬ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষা শহীদ আব্দুল জব্বার। বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে ছিলেন। অপর দিকে মোস্তফা জব্বার সেই বাংলা ভাষার ডিজিটাল সংস্করণ কুক্ষিগত করে রাখছে নিজের হাতে।
১৯৫২’র ২১ ফেব্র“য়ারি। বাংলায় বললে ১৩৫৭’র ৮ ফাল্গুন (বাংলা সালটা নিয়ে কিছুটা সন্দেহ আছে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)। দিনটার কথা আর বিশেষ ভাবে বলার কিছু নেই। ৫২তে দেশের বড় দুটো রাজনৈতিক দল একই সাথে বর্তমান ছিলো না বলে অন্তত এই ঐতিহাসিক ঘটনা আমরা অবিকৃতভাবেই জানি। এ দিনের প্রেক্ষাপট টেনে আনার মূল কারন জব্বার। পুরো নাম আব্দুল জব্বার। পেশায় তিনি ছিলেন নাবিক। ময়মনসিংহের ছেলে ভিনদেশীদের হাতে নিজের ভাষার কণ্ঠরোধ দেখে দেশের আপামর জনতার মত তিনিও জ্বলে উঠেছিলেন। ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাচাঁর মত বাচঁতে চাই’- শ্লোগান নিয়ে রাজ পথে নেমে পড়ে ছিলেন। সেই রাজপথ থেকে আর নিজের ঘরে ফিরতে পারেন নি। মিছিলরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ আব্দুল জব্বার হয়তো ভাষার জন্য রাজপথে নেমে নিজের বাড়ী ফিরত পারেন নি, কিন্তু জীবন দিয়ে স্থান দখল করে নিয়েছেন হাজার মায়ের বুকে, প্রতিটি বাংলা ভাষাভাসির মুখে।
প্রিয় পাঠক, এবার আপনাদেরকে আর এক জন জব্বারের কথা শোনাবো। ব্যক্তিটি নাম মোস্তফা জব্বার। বাংলা ভাষার জন্য তারও অনেক অবদান। বাংলা সাহিত্যে পড়া-শুনা এবং কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করার কারনের সম্ভবত তার উর্বর মস্তিষ্কে বাংলা লেখার সফটওয়্যার আবিস্কারের চিন্তা আসে। সাথে সাথে নেমে পড়েন মাঠে। ফলাফল হল অন্যের আবিস্কারকে নিজের নামে চালিয়ে দেয়া। স্বভাবিকভাবেই কাউকে যদি বলা হয়, আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে একজন বাংলা সাহিত্যের ছাত্র বাংলা লেখার সফটওয়্যার আবিস্কার করেছিল, তবে বিষয়টা একটু বেখাপ্পা লাগে।
এবার শুনুন আমাদের জব্বার সাহেবের সা¤প্রতিক ঘটনা। বছর খানের আগে তার হঠাৎ মনে হল, আরে আমার আবিস্কার (মানে চুরি আর কি!?!) করা সফটওয়্যার দিয়ে মানুয় বাংলা লিখবে আর আমাদে টাকা দিবে না? সাথে সাথে মহারাজ আইন জারি করলেন। বাংলা লে-আউট সম্বলিত কি বোর্ড আমদানী করলেই সুসম্পর্ক বিশেষে জব্বার সাহেবকে টাকা দিতে হবে। সুসম্পর্ক বিশেষে বললাম কারন, কি বোর্ড প্রতি টাকা ধার্য করার কোন নির্দিষ্ট নীতিমালা নেই। কারো কাছ থেকে ২০, কারো কাছে ১৮ আবার ক্ষেত্র বিশেষে ২২-২৫ টাকাও নেয়া হয়। তবে একট আইন ঠিকই আছে, ১০ হাজারের ওপরে কিবোর্ড আমদানি করলে কি বোর্ড প্রতি দিতে হবে মাত্র ১০ টাকা! ১০ টাকা!! ১০ টাকা!!!
এক জব্বার বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিল। অথচ আরেক জব্বার সেই বাংলা ভাষার ডিজিটাল সংস্করণ কুক্ষিগত করে রাখছে নিজের হাতে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×