somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্যাটাস কাব্য উইথ সুদীপ্ত কর ;)

২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুদীপ্ত কবিতা বোঝে না। আমি কিংবা অন্যরা কবিতা পোস্ট দিলেই সে লাল মুখ দেখায় সবাইকে। কিন্তু একদিন কাব্য সুদীপ্তকেও উদাস করে দিয়েছিল। সে বলল, দাদা কবিতা কবিতা খেলি চলেন। এই কথা শুনে চোখ কপালে উঠে গেলো, B:-) বলে কি ছেলে? :|


হুম, সেদিন রাতে কবিতা কবিতা খেলেছি আমরা। শুধু সেদিন না, তার আগের রাতেও কিছু কবিতা সুদীপ্ত লিখেছিল। আমার আর সুদীপ্তর লেখা কবিতা দিয়েই সাজালাম আজকের পোস্ট 'স্ট্যাটাস কাব্য উইথ সুদীপ্ত কর'। ;)

সুদীপ্তর লেখা-

১.
হয়তো এটাই ছিল বিভ্রান্তি
এটাই ছিল মরিচীকা
তোমার আমার পথের মাঝে
শত বক্ররেখা আকা

২.
ক্ষুদ্র আমি
নগন্য বড়
চোখ জুড়ে আজ আধার আমার
আলো যা ছিলো সবই দিয়েছি
হৃদয়টাকে করে উজার

৩.
নিষ্প্রাণ চোখে ধাধা দেখি আমি
ঘুরছে সবই এলোমেলো
তোমার সামনে অনেক রোশনাই
আমার জগৎটা ভীষণ কালো

৪.
তুমি ছিলে প্রসেসর আমার
আমি ছিলাম তোমার ফ্যান
তবুও তুমি আমায় ছেড়ে
কি- বোর্ডের কাছে গেলা ক্যান?????
ক্যান ক্যান ক্যান???

৫.
আমি রবো এই আধার ঘরে
তিন দেয়ালের মধ্যখানে
এটুকু জানো তুমিও থাকবে
আমার প্রাণের চার দেয়ালে

৬.
কভু কি তুমি ঝড় দেখেছো
ছুয়েছো সাহারার উষ্ণ বালি
তার চেয়ে আরও ঢের উষ্ণ
তোমার কথার মুক্তোডালি

৭.
থাকবোনা আমি কোন একদিন
চলে যাবো অনেক দূরে
আমার স্মৃতি থেকে যাবে
তোমার সাজানো স্বপ্নঘরে

৮.
‎(অফটপিক লাইন)
ভিজে যায় রঙ্গিন স্বপ্ন
ভিজে যায় Noman ভাই
মাঝখান দিয়ে আমরা সবাই
রং তামাশা দেখে যাই ;)

৯.
দিনগুলো আমার কাটছিলো বেশ
খাওয়া দাওয়া ঘুম এইতো সব
কোথা থেকে এসে তুমি ঘুমটা কাড়লে
কানে বাজে বিরহের রব

১০.
চেয়েছিলাম কবিতা তোমায়
আমার এই ভাঙ্গা ঘরে
আজ কেন তবে আমার কোলে
তোমার বাচ্চা খেলা করে?

১১.
ছিলোনা দু:খ
ছিলোনা ক্ষোভ
যদি সে আমায় ডাকতো বাবা
কিন্তু যখন সে মধুর কন্ঠে
ডেকে বসে আমায় মামা
তখন কিছুই করার থাকেনা
বাধ্য হই সাজতে বোবা

১২.
হে মানবী হে দানবী
তোমার জন্য ছিলো আমার হাতে
লাল গোলাপের মলিন ক্ষত
এখন দেখো আমার হাতে
খেলা করে সোনালীপত্র
লোকে তাহারে গোল্ডলিফ বলে
আমি বলি তারে জীবনসুধা
জেগেছে আজ আমার মনে
ভালবাসার এক দুর্বার ক্ষুধা

১৩.
মিষ্টি কথার আড়ালে
বিষবাষ্প কেন রাখো তুমি
তোমার কথাই বেদবাক্য মোর
এটাই শুধু মানি আমি

১৪.
জগৎ সংসারের ছলনার জলে
ভাসছি আমি ভেলার মত
দিকভ্রান্ত আমি পথহারা আজ
আমার ঘাড়েই বিপদ যত

১৫.
আজন্ম আমি শেকড়হারা
পা্ইনি কভু ভরসার হাত
তাই তো তোমায় করেছি বিশ্বাস
এটাই বোধহয় বড় অপরাধ

১৬.
কষ্ট দিয়েছো ?
আরো দাও তুমি
মেনে নেবো সব হাসিমুখে
তবু আমি আজ তোমাকেই চাই
আমার সকল সুখে দুখে

১৭.
ভুল করেছি
জানি আমি
তুমিও কি কোন ভুল করোনি?
মুখোশের রঙে ভেসে গিয়েছো
সময় থাকতে হাত ধরোনি

১৮.
বৃষ্টির ছটায় রংধনু হাসে
স্বপ্ন ছড়ায় তোমার আকাশে
চেয়ে দেখো তুমি বৃষ্টির ফোটায়
আমিও আছি তোমার পাশে

১৯.
মেঘের দেশের রঙিন ভেলায়
কখনো চেয়েছো ভেসে বেড়াতে
ভেলা নয় আমি মেঘ এনে দেবো
হাতটা যদি রাখো মোর হাতে

২০.
সাতার কাটলেও সাবধান থেকো
সুইমিংপুলে যাও ভাল কথা
যেওনা কভু নদীর ধারে কারণ
সেথায় কুমির বসত করে

কুমির একটি হিংস্র প্রাণী
অনেক গুলো শক্ত দাত তার
কাটা কাটা তার শরীর দেখলে
ভয়ে জ্বর চলে আসে আমার.........

২১.
তুমি যদি কুমির হও
আমি হবো হরিণছানা...
তুমি যদি তিমি হও
আমি হবো পুটির পোনা..



নিচেরগুলো আমার লেখা...
১.
তা আমার ছিলই না কখনো
থাকে না কেন যেন,
যা ভেবেছি, যাকে ভালবেসেছি
সেও অন্যের, বলেওনি কখনো
ভালইবেসে গেছি, জানতেও চাইনি কখনো। (নীরব)

২.
আলোতেই থেকো
জোছনা দেখো
স্বপ্ন মাঝে কখনো সখনো আমায় ভেবো

৩.
মেঘ ছুঁয়ে স্বপ্ন ভিজে যায়
স্বপ্নের কি রঙ?
আসে যায়, হারিয়ে যায়
তোমার মতো গোলাপি নয়
তোমার মতো এতো নিষ্ঠুরও নয়।

৪.
ইচ্ছে হলে চলে যেও
ভাবতে ইচ্ছে না হলে ভুলে যেও
কথার মাঝে রহস্য রেখো না
মেয়ে তুমি আর ছলনা কোরো না।

৫.
ভুল করেছ, কাদা মেখেছো গায়
এ কেমন বিশ্বাস তোমার
না দেখা অচেনা এক ললনায়?

৬.
ঠিক ধরেছ, পথ চিনেছ
মেয়ের চুলে হাত রাখার ভুল করেছ
স্বপ্ন দেখো রোজ বিকেলে
একলা তুমি তোমার করে
কে এমন থাকতে পাড়ে
সব ভুলে রোদ সকালে!!!

৭.
কষ্টের কোন রঙ পাবে না
জীবন ভরে শুন্যতা খাবে
রাত্রি দিন উজাড় করে
তার নামের শব পোড়াবে

৮.
নীল আকাশের ঘুড়ি হবো
তোমায় নিয়ে ইচ্ছে ছিল আকাশ জুড়ে ভেসে বেড়াবো
মেঘের ছোঁয়ায় ভিজলো স্বপ্ন
বৃষ্টি কি তবে তুমিই একা লালন করো?

৯.
তুমি আমির জাল ছিঁড়ে
চল কিছুটা সময় মুক্ত ভেসে
সাঁতার কাটি খোলা সুইমিংপুলে

১০.
কুমির আমার ভাল বন্ধু
তোমার সাথে হেবি দ্বন্দ্ব
আমায় দেখলে হা করে মুখ
তোমায় দেখলে দাঁত দিয়ে চেপে ধরে বুক

খিকজ... ;)



পোস্ট কর দারেই উৎসর্গ করলাম। তয় দাদারে গদাম, সে কইসে কবিতা লিখে না কি তার লুল লুল লাগতেসে X(( X(( X((
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×