অনেকে বলেন, বলছেন বিএনপি'কে জামাতের সংগ ত্যাগ করে যুদ্ধপরাধীদের বিচারের দাবীর সাথে একাত্ম ঘোষণা করতে হবে। ৪২ বছর পর গণজাগরণ যেমন হয়েছে, তেমনি '৭৫ পরে জামাত'কে পুর্নবাসন করেছে কোন দল? জাহানারা ইমাম'কে রাষ্ট্রদোহি মামলায় হেনেস্তা করেছে কোন দল? এইতো কয়দিন আগেও বিভিন্ন সমাবেশে যুদ্ধপরাধীদের মুক্তি চেয়েছে কোন দল?
এই 'কোন দল' এর জবাবে যদি আসে বিএনপি'র নাম তবে তারা পারবে কি ভবিষ্যতে জামাত'কে ত্যাগ করতে? ক্ষমতায় আসলে বিএনপি যুদ্ধপরাধীদের বিচার করবে ঠিকি যেমন এখন করে দুদক। নিরাপরাধের সার্টিফিকেট দিয়ে দিবে পর্যাপ্ত সাক্ষি-প্রমাণ না থাকায়।
আন্দোলন চলছে, চলবে..... শুধু শুধু বিএনপি, বিএনপি করে লাভ নেই। এটা যে ছাত্রলীগ স্পনসরকৃত গণজাগরন নয় তা বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির যেমনি জানে তেমনি জানে শাহবাগ স্কয়ারে ভোদাইর মত দাড়িয়ে থাকা কালা মহিষ ঐ ছাত্রলীগের সাধারন সম্পাদক'ও।
এ আন্দোলন জনগণের, চলছে, চলবে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




