আমার বাবা কোনো কারণ ছাড়াই হঠাৎ হার্ট এ্যাটাকে মারা যান। যারা তাকে চিনতেন জানতেন এখনো বলে তিনি বড় ভালো মানুষ ছিলেন, সাদা সিদা ছিলেন।
ছোট বেলায় ভাবতাম বুশ কেনো হার্ট এ্যাটাকে মারা যায়না! গোলাম আযম কেন হার্ট এ্যাটাকে মারা যায়না। এরপর ভাবতাম এরশাদ কেনো হার্ট এ্যাটাকে মারা যায়না! তারপর ভাবতাম হাসিনা-খালেদা কেনো হার্ট এ্যাটাকে মারা যায়না। এখন ভাবি তারেক জিয়া কেনো হার্ট এ্যাটাকে মারা যায়না!
আজ গাইবান্ধায় পেট্রোল বোমায় শিশু সহ নিহত ৫জন। পেট্রোল বোমা এবং এর কারণে আহত-নিহত হওয়া এখন সংখ্যার ব্যাপার আমাদের কাছে। অমুক জায়গায় বাসে-ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ "এতজন" নিহত, "অতজন" আহত।
গাইবান্ধায় তরুণ যারা আ'লীগ-বিএনপি করে তাদের অনেকেই আমার বাল্যবন্ধু। তারা রাজনীতি করে, তারা আধুনিক। তারা তাদের মতাদর্শের দল করে পাশাপাশি নানান সামাজিক কাজেও জড়িত-অনুপ্রানিত করে অনেক কেই। আমাদেরই একজন প্রগতিশীল রাজনীতি করে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গাইবান্ধার এই তরুন রাজনীতিবিদদের কেউ বা তাদের অনুসারি কেউ পেট্রোল বোমা মারবে আমার বিশ্বাস হয়না। আমার বিশ্বাস এর হার্ট এ্যাটাক হয়েছিল যখন গাইবান্ধা সদরের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামায়াতে ইসলামীর সক্রিয় নেতা।
গাইবান্ধা ছোট্ট একটা পকেট শহর, সবাই সবাইকে চেনে-জানে। এই শহরে পেট্রোল বোমা মারা মানে নিজের চেনা জানা কারও উপরই বোমা মারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি না গনতন্ত্র না স্বৈরাচার। যে কোনো একটা হন এবং এই নিরীহ মানুষগুলোকে বাঁচান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





