somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার জিপিএ কতো আপনার নিজ কর্মে?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অর্থের অভাব আপনার আছে অথবা নাই।
আপনি একজন পিতা, আপনি সব সময় সেরাটা দেন আপনার সন্তানকে। সেরা খাবার, সেরা পোশাক, সেরা স্কুল, সেরা প্রাইভেট। সাংসারিক কোনো কাজ বা অন্য কিছু তাকে দেন না, সন্তানের কাজ শুধুই লেখাপড়া করা, ভালো রেজাল্ট করা ভালো ভবিষ্যৎ গড়া। রেজাল্টের সময় পেপারে পড়েন অমুক রিকশাওয়ালার সন্তান, আপনার অফিসের পিওনের সন্তান, দিনমুজুরের সন্তান গোল্ডেন ফাইভ পেয়েছে আর আপনার সন্তান ৫ বা ৪.৫ অথবা ৪ পেয়েছে। যে সন্তানের কোনো অভাব নেই, পড়ালেখা ছাড়া অন্য কোনো কাজ নেই তার রেজাল্ট খারাপ জন্য মন খারাপ হয় ঠিকি, সাষণ করেন ঠিকই নিশ্চয় সেই ছেলেকে ত্যাজ্য করেন না?

আপনার বাবা-মার অর্থের অভাব আছে বা নাই সেইটা আপনে বুঝতে পারেননা।
আপনি একজন সন্তান, আপনার বাবা-মা আপনাকে সেরাটা দেন। সেরা স্কুল, কলেজে পড়ান। বই, খাতা, কলম কিংবা প্রাইভেট মাষ্টারের সমস্যা নেই তার পরেও রেজাল্ট খারাপ হয়? বুয়েটে, মেডিকেলে পড়েও কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার করতে পারলেন না সেই বিদেশীদের আবিষ্কার করা যন্ত্রপাতি চালান। ডাক্তার হয়ে সকাল-সন্ধ্যা রুগী দেখেন কিন্তু আন্তর্জাতিক মানের হতে পারেন না তাই বলে কি আপনাকে কেউ তিরস্কার করে, বয়কট করে?

যে অফিসে আপনি চাকরি করেন, অফিস আপনার কাছে সেরাটা আশা করে কিন্তু তা কি কোনোদিন দিতে পেরেছেন?

প্রতিটা দিন এক যায়না। যে সাকিবরা আফঘানিস্তানের কাছে হেরেছে, সেই সাকিবরাই ইংল্যান্ড, ইন্ডিয়া কি হারায় না? আপনারা যারা জীবেন ক্রিকেটের মাঠে নামেন নাই এমনকি ফেসবুকের এ্যাকাউন্টটা আরেক জনের কাছে খুলে নিয়েছেন আজ তারাই একেকজন সুনিল গাভাস্কার, ইমরান খান বোদ্ধার মত মতামত দিচ্ছেন?! সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিরাট কোহলি কে পেরেছে এবারের আইপিএল এ তার দলকে শেষ চারে আনতে?

মনে রাখবেন আপনাদের এমন অর্বাচীন মন্তব্যের কারণে হয়ত পরবর্তি প্রজন্ম ক্রিকেট খেলার প্রতি অনাগ্রহ হতে পারে, ফলাফল ফুটবলের মত আমাদের ক্রিকেট বাস্তবতা হতে পারে।

আজ পারে নাই, কাল পারবে না, পরশুও কি পারবে না?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×