সাকিব আল হাসানের ব্যাবসায়িক প্রতিষ্ঠান ৪ মাস শ্রমিকদের বেতন দেন নাই এবং এই করোনা কালে পাওনা বেতন তো দুরের কথা সাহায্যও করেন নাই। তার প্রতিষ্ঠানের শ্রমিক বিগত ৪ মাস বেতন পায় না, করোনা তে সারা দেশ-বিশ্ব তোলপাড় রিজিক রুজি নিয়ে সে নিজেও আছে বৃহত্তর বাংলার ত্রাণের টাকা কালেকশনে আর সে কিনা তার ব্যাবসায়িক শ্রমিকের খোজ রাখে নাই, সাহায্য করে নাই যারা বিগত ৩ মাস বেতনই পান নাই। সে সাফাই গাইলো এবং এও বললো হলুদ সাংবাদিকতা, শ্রমিকরা বলছে এই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবে আবার সেই ক্ষোভ ঝাড়ে? ভাইস ভার্সা না?
মুল সংবাদপত্রে চলে আসছে সংবাদ তবু তার কিছু ভক্ত বিশ্বাস করতে চায়না সাকিব এমনটা করতে পারে, তাদের এই বিশ্বাসের সাথেও কি প্রতারনা নয় সাকিবের? এই করোনা সময়ে সবাই যখন মা্ক, পিপিই, চিকিৎসা, মসজিদ, বাজার, ছুটি, গার্মেন্টস নিয়ে ব্যাস্ত তখন কোন মিডিয়ার কোন শত্রুর দায় পরছে তার প্রতিষ্ঠানের শ্রমিকদের ক্ষেপিয়ে আন্দোলন করার? কেন সে স্থানীয় বা সাংবাদিকদের দোষ দিবে?
বকেয়া বেতন নয়, বেতন বৃদ্ধির দাবিতে সাকিবরা যে নজিরবিহীন আন্দোলন, আল্টিমেটাম দিলো বোর্ডকে না জানিয়ে নিজেরা নিজেরা সারা বিশ্বে বাংলাদেশকে বেতন বাড়ানোর তামশা করলো সেটা ঠিক ছিলো? তখন সাংবাদিকরা ভালো ছিলো? এখন সাকিসবের প্রতিষ্ঠান নিয়ে সংবাদ হলে সারা বাংলাদেশকে ছোটো করা হয় (তার ভক্তদের মত)?!! আর সারা বিশ্বে-ক্রিকেট বিশ্বে যে বেতন বাড়ানোর দাবিতে বোর্ডকে জিম্মি করলো মিডিয়াকে ব্যাবহার করে তাতে বাংলাদেশ ছোটো হয় নাই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

