কোরআন হাদিসের আলোকে জানা যায়, রমজান মাসে ইবলিশ শয়তানকে বেধে রাখা হয়। এই কথা জানার পর অনেক জ্ঞানি জ্ঞানির মতো প্রশ্ন করে, তাহলে রমযান মাসে এইযে চুরি, ডাকাতি, খুন, মানুষ ঠকানো ইত্যাদি হয় এগুলা কি?
তখন হুজুররা বলেন, মনে করেন আপনি গরম লাগছে জন্য ফ্যান চালাইছেন, তো ফ্যানটার যদি সুইচ বন্ধ করে দেন তাহলে কি ফ্যান সাথে সাথে বন্ধো হবে? না, সুইচ বন্ধ করলেও ফ্যান সাথে সাথে বন্ধ হবেনা। ঘুরতে ঘুরতে থেমে যাবে। ঠিক কি না বলেন? জোড়ে বলেন ঠিক না বেঠিক? তেমনি শয়তানকে বেধে রাখলেও শয়তান যতো চেলা চামুন্ডা বানায় রাখছে, যতো পাপাচারে আপনাকে আমাকে ঘুড়ায় রাখছে তা কি একবারেই থেমে যাবে?
ভাইয়েরা আমার তেমনি করোনা। লক ডাউন, শাট ডাউন, এ ডাউন, ও ডাউন যতো ডাউনে করেন না কেনো এই যে বিদেশ হতে রেমিটেন্স ভাইয়েরা আসছে, তারা অবাধে এখানে সেখানে গেছে। নানান মানুষের সাথে মিশছে, তারা যাদের সাথে মিশছে তারা আবার মিশছে।
নারায়নগন্জের লোক দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহো সারা দেশে গেছে। এরা একজন থেকে আরেকজন মিশছে। এখন লক ডাউন, শাট ডাউন দিলে কি তা বন্ধ হবে? বন্ধ হবেনা। যে যে রোগ সংক্রমন করার করে ফেলছে, যে বহন করার বহন করে ফেলছে। এখন সুইস বন্ধ করলেও এটা ঘুড়তেই থাকবে। করোনা আগের টার্মে গেছিলো আর এখনকার টার্মে আবার ফেরত আসতেছে। কিছু কিছু অফিস, কারখানা খুলছে লোকজন আবার আসছে, তাই অপ্রয়োজনীয় ঘোরাফেরায় সাবধান। তাই, বাসায় থাকুন। নিরাপদ থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

